ঢাকা ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

৩৯ গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরেকজন সাংবাদিক। নতুন করে আক্রান্ত এ সাংবাদিক দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার রিপোর্টার।

কয়েক দিন ধরেই করোনা উপসর্গ নিয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) বার বার ফোন দিলেও প্রাথমিকভাবে তেমন সাড়া পাওয়া যায়নি। পরে সাংবাদিকরা চাপ দিলে ওই সাংবাদিকদের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা নেয়ার দুদিন পর বুধবার রাতে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার নম্বর থেকে রোগীকে এসএমএস করে করোনা পজিটিভ বলে জানানো হয়।

দৈনিক প্রতিদিনের সংবাদের এই সাংবাদিকসহ এখন পর্যন্ত ৩৯ জন গণমাধ্যমকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক ও সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর খোকন মঙ্গলবার রাতে মারা গেছেন। করোনায় আক্রান্তদের মধ্যে ৮ জন সাংবাদিক ইতিমধ্যে সেরে উঠেছেন।
সেরে ওঠা সাংবাদিকরা হলেন- বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপারসন, যমুনা টিভির রিপোর্টার, দীপ্ত টিভির একজন, এটিএন নিউজের রিপোর্টার, যমুনা টিভির নরসিংদী প্রতিনিধি, একাত্তর টিভির গাজীপুর প্রতিনিধি, বাংলাদেশের খবরের রিপোর্টার ও দৈনিক সংগ্রামের একজন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভির সংবাদকর্মীরা। এ কারণে ওই অফিস লকডাউন করা হয়েছে। বন্ধ রয়েছে সংবাদ বিভাগ। বিশেষ ব্যবস্থায় অনুষ্ঠান সম্প্রচার চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

৩৯ গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ১২:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০