ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রাশিয়ান প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় মোদির টুইট

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের করোনা আক্রান্তের খবরে ব্যথিত ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদি। এক টুইটার বার্তায় তার সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

গতকাল বৃহস্পতিবার করোনা টেস্টে পজিটিভ হন মিশুস্তিন। তার সংস্পর্শে এসে সহকর্মীরাও যেন আক্রান্ত না হোন, সেজন্য সেল্ফ আইসোলেশনে যাওয়ার কথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। উপ প্রধানমন্ত্রী আন্দ্রে বেলুশোভকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার অনুরোধ করেন মিশুস্তিন। তাতে ইতিবাচক সাড়া দেন রাশিয়ার রাষ্ট্রপ্রধান।

করোনায় আক্রান্ত হলেও মিশুস্তিনকে সাহস দিয়েছেন পুতিন। আইসোলেশনে থাকলেও সরকারি কার্যক্রমে প্রধানমন্ত্রীকে পাশে পাওয়ার আশা রাষ্ট্রপতির। এবার সুদূর ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকেও উজ্জীবিত থাকার মন্ত্র শুনতে পেলেন মিশুস্তিন।

আজ শুক্রবার সকালে এক টুইটে মোদি লিখেছেন, ‘রাশিয়ান প্রধানমন্ত্রী মিশুস্তিনের দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করছি। কোভিড-১৯ মহামারিকে হারানোর লড়াইয়ে আমরা আমাদের কাছের বন্ধু রাশিয়ার পাশে আছি।’

ক্রেমলিন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় রেকর্ড ৭ হাজার ৯৯ জন কোভিড-১৯ এ আক্রান্ত। মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে, মৃতের সংখ্যা ১ হাজার ৭৩।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রাশিয়ান প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় মোদির টুইট

আপডেট টাইম : ০৪:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০