ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

কলকাতায় ত্রাণ দিতে ট্রাফিক পুলিশের অভিনব উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউনের কারণে গৃহবন্দী দুঃস্থ মানুষদের এখন নাভিশ্বাস দশা। আবার এই দুস্থদের ত্রাণ বিতরণের দায়িত্ব রাজনীতিবিদদের হাতে গেলে যে সিংহভাগই লুটপাট হয়ে যায় তার নজিরও আছে। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে দুঃস্থরা যাতে সুশৃঙ্খলভাবে ত্রাণ সংগ্রহ করতে পারে সেজন্য অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ।

২৯ এপ্রিল কলকাতা ট্রাফিক পুলিশের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, রাস্তার পাশে ফুটপাতে আইল্যান্ডে টেবিলের ওপর প্যাকেট করে রাখা হয়েছে চাল, ডাল, মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন ত্রাণ নিতে আসা মানুষ। তারা পর্যায়ক্রমে এসে টেবিল থেকে একটি করে পণ্যের প্যাকেট তুলে নিয়ে চলে যাচ্ছেন। আর টেবিলগুলোর অপরপ্রান্তে দাঁড়িয়ে ত্রাণ নিতে আসা মানুষদের নমস্কার গ্রহণ করছেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা।

ট্রাফিক পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রংশসা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

দেবদত্ত মন্ডল নামে এক জন লিখেছেন, ‘দারুন উদ্যোগ, ঠিক এটাই দরকার ছিল শুরু থেকে। তাহলে রাজনৈতিক নেতা বা ডিলার রা গরিবের খাবার খেয়ে নিতে পারত না।’

গোপাল হাজরা নামে এক ব্যক্তি লিখেছেন, ‘অসহায় মানুষের সাহায্য আপনারাই করুন। ছোট বড় কোনো নেতার মাধ্যমে দেবেন না। আপনারা দিলে সঠিকভাবে মানুষ পাবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

কলকাতায় ত্রাণ দিতে ট্রাফিক পুলিশের অভিনব উদ্যোগ

আপডেট টাইম : ১১:৫০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০