ঢাকা ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

জার্মানিতে লকডাউন শিথিলে বাড়ছে আক্রান্তের সংখ্যা

জার্মানিতে লকডাউন শিথিলের সঙ্গে সঙ্গেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে গতকাল আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩৯ জন।

এ নিয়ে জার্মানিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৬৭ জনে। মারা গেছেন ৬ হাজার ৮১২ জন।

২৮ এপ্রিল লকডাউন শিথিল করা হয় জার্মানিতে।এরপরই দেখা যায় হিতে বিপরীত চিত্র।গেল পাঁচ দিনে আশঙ্কাজনক হারে বেড়েছে আক্রান্তের সংখ্যা।

এরই মধ্যে বৃহস্পতিবার জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ঘোষণা দিয়েছেন, দেশটির জাদুঘর, চিড়িয়াখানাগুলো শিগগিরই চালু করা হবে, ধর্মীয় সম্প্রদায়গুলো তাদের পরিষেবা আবার শুরু করতে পারবে। তবে রেস্তোরাঁগুলো কিছু সময় নিয়ে খোলা হবে এরই মধ্যে বেশ কিছু দোকান ও স্কুল খুলে দেয়া হয়েছে।

এ বিষয়ে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলছেন, সংক্রমণের সংখ্যা কমানোর জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে। যদি সংক্রমণ সেভাবে বাড়তে থাকে তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ৩৪ লাখ ৮৪ হাজার ৪৪৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ২১ লাখ ২৯ হাজার ৬৪১ জন চিকিৎসাধীন এবং ৫০ হাজার ৮৫৮ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

কোভিড ১৯-এ প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখার আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার বিকাল ৩টা ১৫ মিনিটে করোনায় মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন ২ লাখ ৪৪ হাজার ৯৫৭ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

জার্মানিতে লকডাউন শিথিলে বাড়ছে আক্রান্তের সংখ্যা

আপডেট টাইম : ০৪:০২:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০