ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

করোনাভাইরাস নিষ্ক্রিয়ে অ্যান্টিবডির সন্ধান

নিউজ ডেস্ক : মানবদেহের কোষে করোনাভাইরাসের সংক্রমণ নিষ্ক্রিয় করে দেওয়ার মতো অ্যান্টিবডির সন্ধান পেয়েছেন নেদারল্যান্ডসের গবেষকরা। আর এটিকে করোনা চিকিৎসার ক্ষেত্রে দারুণ সম্ভাবনায় বলে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা।

ন্যাচার কমিউনিকেশন নামক ম্যাগাজিনে প্রকাশিত আর্টিকেল থেকে জানা গেছে, ওই অ্যান্টিবডি নতুন করোনাভাইরাসকে নিষ্ক্রিয় ও অসাড় করে দিতে সক্ষম। যা করোনাভাইরাস রুখতে কিংবা চিকিৎসার ক্ষেত্রে দারুণ সম্ভাবনাময়।

যদিও এটা এখনো কোনো প্রাণী কিংবা মানুষের শরীরে প্রয়োগ করে দেখা হয়নি। তবে আটরেক্ট বিশ্ববিদ্যালয় ও রটারডামের এরাসমাস মেডিকেল সেন্টারের গবেষণাগারে করোনাভাইরাসের স্পাইক প্রোটিন ব্যবহার করে ‘হিউম্যানাইজড ইঁদুর’ এর শরীরে প্রয়োগ করে দেখা হয়েছে। তাতে দেখা যায় ওই অ্যান্টিবডি কোষে করোনাভাইরাসের সংক্রমণ রুখে দিচ্ছে। এটা কোষে করোনাকে নিষ্ক্রিয় ও অসাড় করে দেওয়ার অ্যান্টিবডি উৎপাদন করছে। যেটা ভাইরাসের দুটি প্যাথোজেনকেই নিষ্ক্রিয় করে দিতে সক্ষম। গবেষক ও বিজ্ঞানীরা এটা নিয়েই বেশ আশাবাদী হয়ে উঠেছেন।

যদিও বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটা মানবদেহেও কাজ করবে কিনা সেটা এখনো অনেক দূরের বিষয়। এ বিষয়ে ওয়ারউইক মেডিকেল স্কুলের সাম্মানিক ক্লিনিক্যাল লেকচারার জেমস গিল বলেছেন, ‘ল্যাব টেস্টে আমরা এমনই একটি অ্যান্টিবডির সন্ধান পেয়েছি যেটা ভাইরাসকে নিষ্ক্রিয় করে দিতে পারে। এটার মানে এই নয় যে এই অ্যান্টিবডি করোনা আক্রান্ত মানুষের শরীরেও একইভাবে কাজ করবে। এমনটা আমরা প্রত্যাশা করতে পারি না। তবে এটা খুবই সম্ভাবনাময়।’

এখন দেখার বিষয় গবেষক ও বিজ্ঞানীরা এটার উন্নয়ন সাধন করে মানুষের শরীরে প্রয়োগ উপযোগী করে তুলতে পারেন কিনা। যেটা মানুষের শরীরেও প্রাণঘাতী করোনাভাইরাসকে নিষ্ক্রিয় ও অসাড় করে দিয়ে বিশ্বের কোটি কোটি মানুষকে স্বস্তি দিবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

করোনাভাইরাস নিষ্ক্রিয়ে অ্যান্টিবডির সন্ধান

আপডেট টাইম : ১২:১০:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০