ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে

চট্টগ্রামে করোনা রোগীদের অকৃত্রিম বন্ধু আল মানহিল

চট্টগ্রাম প্রতিনিধি : যেখানে করোনা আক্রন্তের কথা শুনলেই স্বজনরাই দূরে পালিয়ে যাচ্ছে, সেখানে গভীর ভালোবাসা নিয়ে এই রোগীদের পাশে থাকছে চট্টগ্রামের আল মানহিল নামের একটি সংগঠন।

চট্টগ্রাম মহানগরীতে করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে আনা-নেওয়া থেকে শুরু করে মারা গেলে তাদের লাশ দাফনের সব কাজই করছে স্বেচ্ছাসেবী সংগঠন আল মানহিলের স্বেচ্ছাসেবকরা।

চট্টগ্রাম জেলা ও মহানগরে করোনা আক্রান্তদের মধ্যে আজ বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছে ১২ জন। এদের মধ্যে ছয় জনকেই নিজস্ব ব্যবস্থাপনায় দাফন করেছে এই সংগঠনের কর্মীরা।

চট্টগ্রাম নগর পুলিশ এবং সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে এই অভাবনীয় জনকল্যাণমূলক কাজগুলো করছে মানহিলের স্বেচ্ছাসেবীরা।

আল মানহিলের সমন্বয়কারী আবুল কালাম আজাদ জানান, গত মার্চ মাসের শুরু থেকেই চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত রয়েছেন তারা। পুলিশ, সিটি কর্পোরেশন কিংবা স্বাস্থ্য বিভাগ থেকে সংবাদ পেলেই তারা দ্রুত ছুটে যাচ্ছেন করোনা রোগীদের কাছে।

নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে করোনা রোগীদের হাসপাতালে আনা-নেয়া, দাফন কাফন সবই করছে মানহিলের কর্মিরা। চট্টগ্রামে দিন রাত ২৪ ঘণ্টায় মানহিলের ২৪ জন স্বেচ্ছাসেবী করোনা রোগীদের সেবায় নিয়োজিত রয়েছেন।

সর্বশেষ গতকাল বুধবার (৬ মে) চট্টগ্রামে সর্বশেষ মারা যাওয়া করোনা রোগীর দাফন-কাফন করেছে এই সংগঠনের কর্মীরা।

মানহিলের সমন্বয়কারী আবুল কালাম আজাদ জানান, যে কোনো পরিস্থিতিতে তারা করোনা আক্রান্ত রোগী কিংবা করোনায় মারা যাওয়া লাশের পাশে থাকবেন স্বার্থহীনভাবে। চলমান করোনা পরিস্থিতি যতদিন থাককবে ততদিন তারা এই সেবা দিয়ে যাবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল

চট্টগ্রামে করোনা রোগীদের অকৃত্রিম বন্ধু আল মানহিল

আপডেট টাইম : ০৩:৪১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০