ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

সংবাদকর্মীদের পিপিই দিলেন এসপি শামসুন্নাহার

গাজীপুর প্রতিনিধি: করোনা সংক্রমণ রোধে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের মাঝে ৫৬টি পিপিইসহ সুরক্ষা সরঞ্জাম দিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার পিপিএম।

এসপি শামসুন্নাহারের ব্যাক্তিগত উদ্যোগে এসব পিপিই প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) সকালে আনুষ্ঠানিকভাবে এসব পিপিই কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক ও পরিদর্শক (তদন্ত) মো. মুজাহিদুল ইসলাম কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানের হাতে তুলে দেন।

এ সময় স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইতোমধ্যে বিশেষজ্ঞরা পোষাক কারখানা অধ্যুষিত গাজীপুরকে করোনার হটস্পট হিসেবে মন্তব্য করেছেন। এ জেলায় করোনা আক্রান্তের দিক দিয়ে ৫ উপজেলার মধ্যে কালীগঞ্জ উপজেলার অবস্থান শীর্ষে। এ উপজেলায় চিকিৎসক, নার্স, পুলিশ কর্মকর্তা ও ইউএনও অফিসের কর্মচারীসহ মোট ৯১ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫ চিকিৎসক, ৩ নার্স ও ১ পুলিশ সদস্যসহ ৩৭ জন সুস্থ হয়ে ফিরেছেন।

গত ১২ এপ্রিল এ উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে কালীগঞ্জে বেড়েই চলছিল করোনা আক্রান্তের সংখ্যা। এপ্রিলের শেষের দিকে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা অনেক কমেছে। তারপরও করোনা আক্রান্তের দিক দিয়ে উপজেলার ৫ উপজেলার মধ্যে এখনও শীর্ষেই রয়েছে। তবে এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত কোন রোগীর মৃত্যু হয়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

সংবাদকর্মীদের পিপিই দিলেন এসপি শামসুন্নাহার

আপডেট টাইম : ০৩:৪৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০