ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগআঁচড়ায় ইয়াবাসহ একজন আ/টক পটুয়াখালী ভার্সিটিতে, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জের ডাবর এলাকায় রক্তের প্রয়োজনে দিন-রাত মানুষের পাশে ছুটে চলা উজ্জ্বল হোসেন সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত সালাফি মতবাদ অনুসারী শামীম কায়সার লিংকনকে ধর্মমন্ত্রি করে ঈমান দ্বীন অস্তিত্বের উপর ধ্বংসাত্মক আঘাত করা হয়েছে।–আল্লামা ইমাম হায়াত। মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন : কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হাম/লার অ/ভি/যোগ, গ্রে/ফতার ২ ভাড়াটে ‘শ্রমিকের হাট’ উত্তরায় বসে মানুষ বেচাকেনার হাঁট !

ভিজিডির চাল বিক্রির অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

অনলাইন ডেক্স:  নোয়াখালীর হাতিয়া উপজেলায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ দেওয়া ভিজিডির ১৬ বস্তা চাল বিক্রির অভিযোগে মো. ইকবাল (৩৬) নামের এক ইউপি সদস্যসহ দুজনকে আটক করেছে পুলিশ । আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জনতা বাজারের একটি দোকান থেকে তাঁদের আটক করা হয়।

ভিজিডির চাল বিক্রির অভিযোগে আটক মো. ইকবাল (৩৬) হাতিয়ার চরকিং ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। এ ছাড়া এ ঘটনায় মো. ইউছুফ নামের এক ব্যবসায়ীকেও আটক করা হয়েছে।
এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম  বলেন, আজ সকালে ইউপি সদস্য মো. ইকবাল সরকারি ভিজিডি কর্মসূচির ৫০ কেজি ওজনের ১৬ বস্তা চাল স্থানীয় জনতা বাজারের ইউছুফের দোকানে বিক্রি করতে নিয়ে এসেছেন বলে গোপন সূত্রে খবর পাওয়া যায় । তিনি বিষয়টি জানার পর এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার সালামকে ব্যবস্থা নিতে বলেন।
ইউএনও রেজাউল করিম জানান, তাঁর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার সালাম আজ সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ নিয়ে জনতা বাজারে পুলিশ নিয়ে অভিযান চালান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার সালামের নির্দেশে ভিজিডির ১৬ বস্তা চাল বিক্রির অভিযোগে ইউপি সদস্য ইকবালকে আটক করে পুলিশ । একই সময় ভিজিডির চাল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী ইউছুফকেও আটক করা হয়। ওই দুইজনকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বাগআঁচড়ায় ইয়াবাসহ একজন আ/টক

ভিজিডির চাল বিক্রির অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

আপডেট টাইম : ১০:০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০