ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

আরও ১৪৩ ব্রিটিশ নাগরিক ঢাকা ছাড়লেন

অনলাইন ডেক্স: বাংলাদেশে অবস্থানরত ১৪৩ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার ( ০৭ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের এক বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন তারা।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন জানিয়েছেন নবম দফায় এসব ব্রিটিশ নাগরিক ঢাকা ত্যাগ করেছেন।

বাংলাদেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের জন্য প্রথম দফায় ৪টি ও দ্বিতীয় দফায় ৫টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার দ্বিতীয় দফার শেষ ফ্লাইটটি সিলেট থেকে ঢাকা হয়ে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

দ্বিতীয় দফার প্রথম ফ্লাইট গত ২৯ এপ্রিল সিলেট থেকে ঢাকা হয়ে লন্ডন যায়। ১ মে সিলেট থেকে ঢাকা হয়ে লন্ডন যায় দ্বিতীয় ফ্লাইট। ৩ মে ঢাকা থেকে লন্ডন যায় তৃতীয় ফ্লাইট। ৫ মে সিলেট থেকে ঢাকা হয়ে লন্ডন যায় চতুর্থ ফ্লাইট। আর ৭ মে সিলেট থেকে ঢাকা হয়ে লন্ডন গেলো পঞ্চম ফ্লাইট।

এর আগে ব্রিটিশ এয়ারওয়েজের চারটি বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে লন্ডন গেছেন ব্রিটিশ নাগরিকরা। গত ২১, ২৩, ২৫ ও ২৬ এপ্রিল আরও চারটি ফ্লাইট ঢাকা থেকে লন্ডনে যায়।

করোনা ভাইরাসের কারণে ঢাকার সঙ্গে চীন ছাড়া সব দেশের প্লেন যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ছাড়তে চাইলে তাদের চার্টার্ড ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী বিদেশি নাগরিকরা ঢাকা ছাড়তে পারবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

আরও ১৪৩ ব্রিটিশ নাগরিক ঢাকা ছাড়লেন

আপডেট টাইম : ১০:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০