ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

করোনায় সাবেক জাপানি কূটনীতিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এপ্রিলের শেষদিকে মারা গেছেন সাবেক জাপানি কূটনীতিক ও সাবেক প্রধানমন্ত্রীদের উপদেষ্টা ইউকিও ওকামোতো। আজ শুক্রবার তার কনসালটেন্সি এ খবর নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে।

১৯৯১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবসর নেওয়ার পর তখনকার প্রধানমন্ত্রী রিউতারো হাশিমোতোর উপদেষ্টা হন ইউকিও। জাপানে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটি ওকিনাওয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এছাড়া ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তখনকার প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির উপদেষ্টা ছিলেন ইউকিও। ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলোজি সেন্টারের আন্তর্জাতিক স্টাডির রিসার্চ ফিলো ছিলেন ৭৪ বছর বয়সী এই কূটনীতিক।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে’র কাছে দেওয়া বক্তব্যে ইউকিওকে যুক্তরাষ্ট্র-জাপান সুসম্পর্ক বজায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সত্যিকারের দেশপ্রেমিক বলেছেন সাবেক মার্কিন ডিফেন্স কর্মকর্তা রিচার্ড আরমিটেজ। টোকিও গভর্নর ইউরিকো কোইকে টুইটারে লিখেছেন, ‘তার মৃত্যু একটা ধাক্কা এবং তাও আবার করোনাভাইরাসে!’

জাপানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজারের বেশি মানুষ। এছাড়া ৫৯০ জনের ‍মৃত্যুর খবর জানিয়েছে এনএইচকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

করোনায় সাবেক জাপানি কূটনীতিকের মৃত্যু

আপডেট টাইম : ০১:০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০