ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে চললে দোকান বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক : সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে চললে তাৎক্ষণিক দোকান বন্ধ ক‌রতে সংশ্লিষ্ট সমিতি ও মার্কেট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সোমবার (১১ মে) এক ভিডিও বার্তায় সংগঠনটির সভাপতি হেলাল উদ্দিন এ আহ্বান জানিয়েছেন।

হেলাল উদ্দিন ব‌লেন, সরকারি নির্দেশনা মেনে সীমিত আকারে দোকানপাট শপিংমল খোলার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে লক্ষ্য করা গে‌ছে যেসব ক্রেতা শপিং করতে এসেছেন তারা মাস্ক ব‌্যবহার করে, স্বাস্থ্যবিধি অনুসরণ করেই কেনাকাটা করছেন। মার্কেটগুলো জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। পাশাপা‌শি আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি।

তারপরও যদি কেউ সামাজিক দূরত্ব বজায় রাখতে না পারেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারেন, সেক্ষেত্রে বিভিন্ন সমিতি ও মার্কেট কর্তৃপক্ষকে অনুরোধ করবো তাৎক্ষণিক দোকান কিংবা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেবেন। যদি তাও সম্ভব না হয়; তাহ‌লে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান হেলাল উদ্দিন।

তি‌নি ব‌লেন, আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে আ‌ছি; তাই কোনোভাবেই বে‌খেয়াল হ‌লে চল‌বে না।

সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে শর্তসাপেক্ষে ১০ মে (রোববার) থেকে দোকান ও শপিংমল সীমিত আকারে খোলার অনুমতি দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে চললে দোকান বন্ধ

আপডেট টাইম : ০৭:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০