ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সাতকানিয়ায় অসহায় পরিবারের পাশে দাঁড়ালো আ.লীগ নেতা

জ্যেষ্ঠ প্রতিবেদক : সাতকানিয়া-লোহাগাড়ার কর্মহীন হতদরিদ্রের পরিবারকে ইফতার এবং সেহেরী সামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

ব্যক্তিগত উদ্যোগে ১৪শ পরিবারের মধ্যে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণের এ কার্যক্রম শেষ করেন তিনি। এর মাধ্যমে সাত ধাপে মোট ৬ হাজার পরিবারের পাশে দাঁড়ালেন আওয়ামী লীগের এ নেতা।

আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অসচ্ছল পরিবার, বিভিন্ন বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক কর্মচারী, সিএনজি-ভ্যান, রিকশা চালকসহ পরিবহনকর্মী, দলের বাইরে অসচ্ছল পরিবারের মাধ্যে এসব খাদ্য সহায়তা তুলে দেন তিনি।

সাতকানিয়া উপজেলার বারদোনাস্থ তার নিজ বাড়ি থেকে এলাকাভিত্তিক হতদরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের হাতে এসব ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়। ইফতার ও সেহেরী সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ছোলা, তৈল, চিনি, সেমাই ও সাবান।

নেতাকর্মীদের জনসমাগম এড়িয়ে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই এসব ইফতার ও সেহেরী সামগ্রী স্থানীয় নেতাদের মাধ্যমে হতদরিদ্রের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে।

বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে তদারকি করছেন আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী মিরান হোসেন মিজান ও স্থানীয় ইউপি সদস্য, যুবলীগ নেতা সেলিম উদ্দিন।

আমিনুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় নেতাদের কাছ থেকে তালিকা সংগ্রহ করে সাতকানিয়া-লোহাগাড়ার কর্মহীন ১৪শ হতদরিদ্র পরিবারে ইফতার ও সেহেরী সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এই প্রয়াস অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সাতকানিয়ায় অসহায় পরিবারের পাশে দাঁড়ালো আ.লীগ নেতা

আপডেট টাইম : ০১:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০