ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আমাদের কোনো ইগো নেই : ট্রাম্প

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের টিকা যে দেশই আবিস্কার করুক সেটা যুক্তরাষ্ট্র গ্রহণ করবে। এমনকি সেটা চীন আবিস্কার করলেও। তাদের কোনো ইগোর সমস্যা নেই। স্থানীয় সময় শুক্রবার (১৫) দুপুরে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘চীন যদি করোনাভাইরাসের টিকা আবিস্কার করে তাহলে কী হবে? যুক্তরাষ্ট্র কি তাহলে সেটা গ্রহণ করবে? আমি বলবো ‘হ্যাঁ’। আমরা বিভিন্ন দেশের সঙ্গে টিকা আবিস্কারের ব্যাপারে যৌথভাবে কাজ করছি। আসলে আমাদের কোনো ইগোর সমস্যা নেই। আমাদের কোনো ইগো নেই। যারাই টিকা আবিস্কার করুক, সেটা হবে দারুণ কিছু। আমরা তাদের সঙ্গেই কাজ করবো। তারা আমাদের সঙ্গে কাজ করবে।’

যদিও সাম্প্রতিক করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে চীনের দিকে আঙ্গুল তুলে আসছেন ট্রাম্প। তাদের দোষী সাব্যস্ত করায় ব্যস্ত আছে তার প্রশাসন। কিন্তু শুক্রবার হঠাৎ করে টিকার বিষয়ে সুর নরম করলেন ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্ট।

তারপর ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র চলতি বছরের শেষের দিকে কিংবা তারও আগে করোনাভাইরাসের টিকা তৈরি করে ফেলবে, ‘আমরা চলতি বছরের শেষের দিকেই টিকা পেয়ে যাবো। হয়তো তার আগেও পেয়ে যেতে পারি। আশা করছি টিকার ব্যাপারে আমরা শিগগিরই সুখবর পাবো, ভালো ফল পাবো।’

এরপর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব মার্ক এসপারও একই কথা বলেছেন, ‘আসলে টিকা পাওয়াটাই হল আসল কথা। আশা করছি চলতি বছরের শেষের দিকে আমরা টিকা তৈরি করে ফেলবো এবং সেটা আমেরিকানদের ও বাইরের দেশে আমাদের যে অংশীদাররা রয়েছেন তাদের চিকিৎসায় ব্যবহৃত হবে।’

করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের মধ্যে সর্বোচ্চ ১৪ লাখ ৭৪ হাজার ৯৩৯ জন। মারা গেছে সর্বোচ্চ ৮৭ হাজার ৯৭৬ জন। সেরে উঠেছে সর্বোচ্চ ৩ লাখ ১৭ হাজার ৭৩৯ জন। এখনো চিকিৎসাধীন রয়েছে সর্বোচ্চ ১০ লাখ ৬৯ হাজার ২২৪ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আমাদের কোনো ইগো নেই : ট্রাম্প

আপডেট টাইম : ০১:০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০