ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

করোনায় চীনকে ছাড়িয়ে গেলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের চেয়েও বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হলো ভারতে। আক্রান্তের হিসাবে তারা বিশ্বে ১১ নম্বরে। গত ২৪ ঘণ্টায় প্রায় চার হাজার মানুষের দেহে করোনা ধরা পড়ায় আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, শুক্রবার একদিনে ৩ হাজার ৯৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে। তাতে মোট করোনা পজিটিভের সংখ্যা ৮৫ হাজার ৯৪০ জন। এক লাফে সাড়ে তিন হাজারের বেশি আক্রান্ত হওয়ায় পেরু ও চীনকে টপকে গেছে ভারত। মহামারির উৎপত্তিস্থল চীনের স্বাস্থ্য কমিশনের তথ্য মতে, তাদের দেশে এ পর্যন্ত ৮২ হাজার ৯৪১ জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে।

দুই দেশ মহামারির একেবারে ভিন্ন অবস্থায়। ভারতে এখনো লকডাউন চলছে এবং জনস্বাস্থ্য কর্তৃপক্ষ একদিনে হাজার হাজার রোগী শনাক্ত করছে। আর চীন ওই ধাক্কা সামাল দিয়ে এখন স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। যদিও সেখানে শনিবার নতুন করে ৮ জন আক্রান্তের খবর মিলেছে।

আক্রান্তে চীনকে ছাড়ালেও ভারতের স্বস্তির খবর এই যে মৃত্যুর হার চীনাদের তুলনায় অনেক কম। ভারতে একই দিনে ১০০ জনের মৃত্যু হওয়ায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৭৫২ জন, চীনে এখন পর্যন্ত মৃত্যু ৪ হাজার ৬৩৩ জন।

ভারতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য হলো মহারাষ্ট্র, সেখানে ২৯ হাজার ১০০ জন করোনা রোগী। এদিকে দেশে সুস্থ হওয়ার হারও ভালো, ৩০ হাজার ১৫৩ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

করোনায় চীনকে ছাড়িয়ে গেলো ভারত

আপডেট টাইম : ০১:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০