ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

২৪ ঘণ্টায় ২৪১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

ডেস্ক: করোনার সংক্রমণ ঠেকাতে মাঠে কাজ সরকারি সংস্থাগুলোর মধ্যে পুলিশ সদস্যরাই বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায়ও রেকর্ড সর্বোচ্চ সংখ্যক পুলিশ সদস্যের মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪১ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে এখন পর্যন্ত বাহিনীটিতে সর্বমোট ২ হাজার ৩৮২ জন সদস্যের মধ্যে কোভিড-১৯ শনাক্ত হলো।

শনিবার সকাল পর্যন্ত সারাদেশের পুলিশের সব ইউনিটের সর্বশেষ আপডেট অনুযায়ী সংশ্লিষ্টরা এসব তথ্য জানান। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ২৮ জন পুলিশ সদস্য হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর ফলে এ পর্যন্ত সর্বমোট ৩৬১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জানা গেছে, আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশেই (ডিএমপি) সর্বোচ্চ সংখ্যক সদস্য রয়েছেন। এদের মধ্যে মাঠ পর্যায়ের পুলিশ সদস্য বেশি হলেও ডিএমপির দুইজন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও একজন সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

এখন পর্যন্ত পুলিশের ৭ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করেছেন। তারা হলেন- ডিএমপির কনস্টেবল জালাল উদ্দিন খোকা (৪৭), এএসআই শ্রী রঘুনাথ রায় (৪৮), কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), এসআই সুলতানুল আরেফিন (৪৪) ও এসবির এসআই নাজির উদ্দীন (৫৫)।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

২৪ ঘণ্টায় ২৪১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৭:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০