ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

বাংলাদেশের ভিসা বন্ধ পাকিস্তানিদের জন্য

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক বিপর্যয়ের মুখে পড়ে এবার পাকিস্তানিদের ভিসা দেয়া বন্ধ করে দিল বাংলাদেশ।

সোমবার এ সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র।
সূত্র জানায়, চার মাস ধরে পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (প্রেস) ইকবাল হোসাইনের ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন ঝুলিয়ে রাখার প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে এ কঠিন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা বলেন, এ বছরের জানুয়ারি মাসে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করেন ইকবাল হোসাইন। কিন্তু পাকিস্তান কর্তৃপক্ষের কোনো সাড়া মেলেনি।

গত ৯ জানুয়ারি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন জমা দেন ইকবাল।

গত বছরের নভেম্বর থেকে দূতাবাসে ভিসা অফিসার পদটি খালি রয়েছে। ইকবাল হোসাইন তার বর্তমান দায়িত্বের সঙ্গে অতিরিক্ত হিসেবে সে বিভাগের দায়িত্বও পালন করছেন।

‘প্রতিবাদ হিসেবে গত এক সপ্তাহ ধরে ইকবাল হোসাইন পাকিস্তানিদের ভিসা দেয়া বন্ধ রেখেছেন। এটা কোনো সরকারি ঘোষণার মাধ্যমে বন্ধ নয়,’ বলেন ওই কর্মকর্তা।

মেয়ের সঙ্গে ইসলামাবাদে বসবাস করছেন ইকবাল। ভিসা না পাওয়ায় তার তার স্ত্রী ও ছেলে ঢাকাতে আছেন।

অপর একটি কূটনৈতিক সূত্র জানায়, ভিসা নেয়ার জন্য ইকবালের স্ত্রী ও ছেলেকে পাকিস্তান হাইকমিশনে ডেকে আনা হয়। কিন্তু সেখানে যাওয়ার পরে এক ঘণ্টার বেশি অপেক্ষা করিয়ে তাদের পরে আসতে বলা হয়। তিনবার তাদের সঙ্গে একই ঘটনা ঘটে।

গত ৩০ মার্চ ইকবালের ভিসা মেয়াদ শেষ হয়ে যায়। তবে পাকিস্তানের পক্ষ থেকে ভিসার মেয়াদ বাড়ানো হবে বলে বারবার আশ্বাস দেয়া হয়।

এ বিষয়ে কয়েকটি বৈঠক এবং চিঠি চালাচালিও হয়েছে। কিন্তু সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

বাংলাদেশের ভিসা বন্ধ পাকিস্তানিদের জন্য

আপডেট টাইম : ১২:১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯