ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

চীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশসহ ১২২ দেশের সমর্থন

অনলাইন ডেস্ক: করোনাভাইরাস ঠেকাতে চীনের ভূমিকা তদন্তে ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়ার আনা প্রস্তাবনার খসড়ায় সমর্থন দিয়েছে বাংলাদেশসহ বিশ্বের ১২২ টি দেশ।

খসড়া প্রস্তাবনায় করোনা মহামারির প্রথম দিকে চীন কি কি পদক্ষেপ নিয়েছিল তার নিরপেক্ষ, স্বাধীন ও ব্যাপক পরিসরে তদন্তের আহ্বান জানানো হয়েছে। চীনের ঘনিষ্ঠ মিত্র রাশিয়াও এই প্রস্তাবনায় সমর্থন জানিয়েছে।

সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৩ তম বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। এতে ভিডিও কলের মাধ্যমে যোগ দেন বিশ্বনেতারা। চারদিনব্যাপী এই সম্মেলনে প্রস্তাবনাটি উত্থাপন করবে ইইউ।

করোনা প্রাদুর্ভাব নিয়ে চীন প্রথম থেকেই স্বচ্ছ ছিল। এমনটাই দাবি করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। করোনা নিয়ে চীনের তদন্তের বৈশ্বিক দাবির মুখে এই প্রথম মুখ খুললেন তিনি। এছাড়া নিজেদের নেয়া ভূমিকার তদন্তের বিষয়ে রাজি হয়েছেন তিনি। তবে শর্ত দিয়েছেন করোনা নিয়ন্ত্রণে আসার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ তদন্ত হতে হবে। তবেই তদন্তে সমর্থন দিবে চীন।

এছাড়া করোনা মোকাবেলায় আগামী দুই বছরে ২০০ কোটি মার্কিন ডলার অর্থায়ন এবং ভ্যাকসিন আবিষ্কার হলে সব দেশের মাঝে বন্টনের ঘোষণাও দেন শি জিনপিং।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

চীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশসহ ১২২ দেশের সমর্থন

আপডেট টাইম : ১০:৪২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০