ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ওয়াসিম আকরাম আসছেন তামিমের শো-তে

ক্রীড়া ডেস্ক : তামিমের সোমবারের লাইভ শো-তে অতিথি হয়ে এসেছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তামিমের অফিসিয়াল ফেসবুক, ইউটিউব চ্যানেলে রাত সাড়ে দশটায় লাইভ অনুষ্ঠানটি শুরু হয়েছিল। প্রায় ত্রিশ মিনিটের প্রাণবন্ত আড্ডায় দুজন কথা বলেন ক্রিকেট নিয়ে।

বিরাট কোহলির সঙ্গে আড্ডা শেষে তামিম আরেকটি চমক দিয়েছেন। জানিয়েছেন, আজ মঙ্গলবার (১৯ মে) তামিমের অতিথি হয়ে আসবেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। সাথে থাকবেন বাংলাদেশের তিন প্রাক্তন ক্রিকেটার আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু ও খালেদ মাসুদ পাইলট। রাত সাড়ে দশটায় লাইভ আড্ডা শুরু হবে।

করোনার এই মহামারির সময়ে মানুষকে কিছুটা বিনোদিত করতে, আতঙ্ক-ভয় থেকে মুক্ত রাখতে অনলাইনে নিয়মিত লাইভ আড্ডার আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ইতিমধ্যে অনেক তারকা-মহাতারকা যোগ দিয়েছেন ‘লাইভ আড্ডা উইথ তামিম’ এর অনুষ্ঠানে।

তৃতীয় বিদেশী ক্রিকেটার হিসেবে কোহলি গতকাল সোমবার যোগ দিয়েছিলেন তামিমের শো-তে। এর আগে তামিম হাজির করেছেন ভারতের রোহিত শর্মা ও দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিসকে।

জাতীয় দলের সতীর্থ মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহদের নিয়ে এসেছিলেন ‘উপস্থাপক’ তামিম। যুক্ত করেছেন রুবেল, তাসকিন, লিটন, মুমিনুল, সৌম্য ও তাইজুলকেও। এছাড়া একটি পর্বে নিয়ে এসেছিলেন বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার ও বর্তমান বোর্ড পরিচালক নাঈমুর রহমান দূর্জয়, খালেদ মাহমুদ সুজন ও নির্বাচক হাবিবুল বাশার সুমনকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ওয়াসিম আকরাম আসছেন তামিমের শো-তে

আপডেট টাইম : ০১:০০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০