ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আইসিসি ইভেন্ট পেতে সবচেয়ে বড় স্টেডিয়াম তৈরি করছে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কান সরকার ও শ্রীলঙ্কা ক্রিকেটের যৌথ উদ্যোগে দেশটিতে ৪০,০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম তৈরি হচ্ছে।

দেশটির সবচেয়ে বড় ক্রিকেট হতে যাচ্ছে হোমাগামাতে। ডাম্বুলা, কলম্বো ও হাম্বানটোটায় ৩৫,০০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম আছে। মূলত আইসিসির ইভেন্ট পেতে নতুন স্টেডিয়াম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে দ্বীপরাষ্ট্রটি। ২৬ একর জায়গার ওপর নির্মিত স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচ আয়োজনের ব্যবস্থা থাকবে। তিন বছরেই স্টেডিয়ামটি তৈরি হয়ে যাবে বলে জানিয়েছে ক্রিকেট শ্রীলঙ্কা।

কলম্বোর ভেতরে এটিই হবে দ্বিতীয় ক্রিকেট স্টেডিয়াম যা দিবারাত্রির ম্যাচ আয়োজন করতে পারবে। দেশটির মন্ত্রী সাম্মি সিলভা বলেছেন,‘পুরো স্টেডিয়ামটি তৈরি করতে ৩০ থেকে ৪০ মিলিয়ন ডলার খরচ হবে।

শ্রীলঙ্কায় মোট আটটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আছে। ক্যান্ডি, কলম্বো, গল, ডাম্বুলা, হাম্বানটোটা, পাল্লাকেল্লে ও মাতারায় ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। তাহলে নতুন স্টেডিয়াম কেন? গণমাধ্যমে এসেছে, ২০২৩-২০৩১ পর্যন্ত আইসিসির ইভেন্টগুলোর জন্য নতুন স্টেডিয়াম তৈরি করছে শ্রীলঙ্কা। এই আট বছরে আইসিসির মোট ২৪টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ছেলেদের ৮টি, মেয়েদের ৮টি ও অনূর্ধ্ব-১৯ এর ৮টি ইভেন্ট রয়েছে। ইভেন্টগুলো পেতে সদস্য দেশগুলোকে বিডিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। শ্রীলঙ্কাও ইভেন্টগুলো পেতে বিড করবে।

তবে নতুন স্টেডিয়াম তৈরি সিদ্ধান্ত পছন্দ হয়নি শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের। টুইটারে জয়াবর্ধনে বলেছেন,‘আমাদের যে স্টেডিয়ামগুলো আছে সেখানেই আমরা পর্যাপ্ত আন্তর্জাতিক ম্যাচ, প্রথম শ্রেণির ম্যাচ খেলি না। মাঠগুলো ফাঁকা পড়ে থাকে। তাহলে নতুন স্টেডিয়াম কেন?

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আইসিসি ইভেন্ট পেতে সবচেয়ে বড় স্টেডিয়াম তৈরি করছে শ্রীলঙ্কা

আপডেট টাইম : ০১:১২:২০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০