ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা জিম্বাবুয়ের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বাংলাদেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রেকর্ড ১৬১৭ জন করোনায় আক্রান্ত, নতুন মৃত্যু ১৬

ডেস্ক: দেশে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৬১৭ জন এবং মারা গেছে ১৬ জন। সুস্থ হয়েছে ২১৪ জন।

আজ বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৪৩টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১১ হাজার ১৩৮টি। নমুনা পরীক্ষা করেছি ১০ হাজার ২০৭টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৬১৭ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২৬ হাজার ৭৩৮ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৩ হাজার ৮৫২টি।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১৬ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৩৮৬ জন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছে ১২ জন এবং বাসায় মারা গেছে ৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২১৪ জন। মোট সুস্থ হয়েছে ৫ হাজার ২০৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ১৯ দশমিক ৪৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর ১ দশমিক ৪৪ শতাংশ।’

এর আগে মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ২৫১ জন, মৃত্যু হয় ২১ জনের। তার আগের দিন সোমবার শনাক্ত হয় ১ হাজার ৬০২ জন, মারা যায় ২১ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা

বাংলাদেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রেকর্ড ১৬১৭ জন করোনায় আক্রান্ত, নতুন মৃত্যু ১৬

আপডেট টাইম : ০৪:৫৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০