ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

করোনা সংক্রামণে নিহত তিন সাংবাদিকের পরিবারকে আইজিপির অনুদান

নিজস্ব প্রতিবেদক: করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন সাংবাদিকের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান ও ঈদ উপহার দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। অনুদান পাওয়া প্রয়াত তিন সাংবাদিক হলেন- দৈনিক সময়ের আলো পত্রিকার সিটি এডিটর হুমায়ুন কবির খোকন, একই পত্রিকার সিনিয়র সেন্ট্রাল ডেস্কের সাব এডিটর মাহমুদুল হাকিম অপু এবং দৈনিক ভোরের কাগজের অপরাধ বিষয়ক প্রতিবেদক আসলাম রহমান।
গতকাল বুধবার দুপুরে আইজিপি ড. বেনজীর আহমেদের পক্ষ থেকে নিহত সাংবাদিকদের পরিবারের হাতে অনুদানের এ চেক তুলে দেন অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) এস এম রুহুল আমিন। এসময় নিহত সাংবাদিক আসলামের স্ত্রী ছাড়াও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু এবং পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা, সিনিয়র তথ্য অফিসার একেএম কামরুল আহসান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সাংবাদিকদের যেকোনো সংকটকালে পুলিশ সদরদপ্তর পাশে থেকেছে। এরই অংশ হিসাবে করোনা সংক্রামণে মারা যাওয়া তিন সাংবাদিকের পাশে এসে দাঁড়িয়েছেন আইজিপি। নিহত তিন সাংবাদিকের প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান ও ঈদ উপহার সামগ্রী দেয়া হয়েছে। অনুদান পেয়ে সংশ্লিষ্ট পরিবারগুলো আইজিপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত আসলাম রহমানের দুই লাখ টাকার চেক গ্রহণ করে তার স্ত্রী। আর ‍হুমায়ুন কবির খোকন এবং মাহমুদুল হাসান অপুর পরিবারের সদস্যরা অসুস্থ্য থাকায় তাদের চেক গ্রহণ করেন ক্র্যাবের সভাপতি ও সাধারণ সম্পাদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

করোনা সংক্রামণে নিহত তিন সাংবাদিকের পরিবারকে আইজিপির অনুদান

আপডেট টাইম : ০১:২৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০