ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মেক্সিকোয় শীর্ষ ক্লাবের ৮ ফুটবলার করোনায় আক্রান্ত

ক্রীড়া ডেস্ক: করোনার ছোবলে ধরাশায়ী মেক্সিকান ফুটবল। দেশটি শীর্ষ ক্লাব সান্তোস লাগুনার ৮ খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মহামারীতে স্থগিত ফুটবল কবে ফিরবে দেশটিতে, এ নিয়ে আলোচনা শুরু হতে যাওয়ার মধ্যেই এমন দুঃসংবাদ দিল মেক্সিকো স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার এ বিষয়ে এক বিবৃতিতে ক্লাব সান্তোস লাগুনা জানিয়েছে, ‘লিগা এমএক্সের নির্দেশনা অনুযায়ী এই সপ্তাহে আমাদের ক্লাবের সব খেলোয়াড়ের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। ফলাফলে ৮ খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাস ‘পজিটিভ’ শনাক্ত হয়েছে। তবে তাদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না। আক্রান্ত খেলোয়াড়দের মধ্যে কোনো উপসর্গ নেই। তাদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া শুরু হয়েছে।’

উল্লেখ্য, করোনার কারণে গত ১৫ মার্চ থেকে দেশটিতে লিগা এমএক্স বন্ধ আছে। ফের কবে লিগ শুরু করা যাবে তা নিয়ে ২২ মে আলোচনায় বসার কথা মেক্সিকান লিগ কমিটির।

একদিন আগে এমন সংবাদে সে বৈঠক আর হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তার দেখা দিয়েছে।

প্রসঙ্গত মেক্সিকোতে করোনায় আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৫৯৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪২৪ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ হাজার ৯০ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মেক্সিকোয় শীর্ষ ক্লাবের ৮ ফুটবলার করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০২:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০