নিজস্ব প্রতিবেদক: গত মঙ্গলবার সাংবাদিকের উপর হামলার ঘটনায় আজ মানব বন্ধন করেছে উত্তরায় বসবাসরত সংবাদকর্মীরা।
মানববন্ধন থেকে সংবাদ কর্মীরা হামলায় নেতৃত্বদানকারী ওয়ার্ড কাউন্সিলর ডি.এম শামীম দেওয়ানের বিচার দাবি করেছেন।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা জানান, একটি দৈনিক পত্রিকায় ত্রাণ লুটপাটের ঘটনা মাদক ও দূর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডি এম শামীম দেওয়ান তার লোকজন দিয়ে এই হামলা চালায়।
তারা জানান, হামলার ঘটনায় উত্তরা পূর্ব থানায় কাউন্সিলর ও লোক জনের বিরুদ্ধে একটি অভিযোগ দেওয়া হলেও পুলিশের কোন প্রকার অগ্রগতি চোখে পড়ছেনা।
হামলায় আহত সাংবাদিক আমিনুল জানান তাকে হত্যার উদ্দেশ্যে ডি এম শামীমের নির্দেশে তার উপর হামলা করা হয়।
মানববন্ধনে উপস্থিত উত্তরার সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মাসুদ পারভেজ প্রশাসনের কাছে অবিলম্বে হামলাকারী এবং তাদের পৃষ্ঠপোষকদের আটকের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন যুগান্তরের প্রতিবেদক মো. রফিকুল ইসলাম, মানব কন্ঠের মো. রাসেলসহ উত্তরায় সাংবাদিক সংগঠনের নের্তৃবৃন্দ।
এই বিষয়ে কাউন্সলর ডি. এম শামীম কে অভিযুক্ত দাবি করে অভিযোগ ও প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে উত্তরা জোনের ডি সি বরাবর স্মারক লিপি দেন সাংবাদিক নেতারা।
হামলার সত্যতা জানার জন্য ডি এম শামিমের মোবাইল নম্বরে একাধিক বার কল দিয়েও পাওয়া যায়নি
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 

























