ঢাকা ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

করোনায় আক্রান্ত বিটিভি’র রিপোর্টারের পাশে নেই কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: জীবনের ঝুঁকি নিয়ে দেশের একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভিতে কর্মরত অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত রিপোর্টারের পাশে নেই কর্তৃপক্ষ।

বিটিভি’র ঢাকা কেন্দ্রের রিপোর্টার এমদাদুল হক ভূঞা পল্লব গত ১০ মে অফিসে দায়িত্ব পালন শেষে বাসায় ফিরলে জ্বর অনুভব করেন। এরপর নিজ উদ্যোগে করোনা টেস্ট করান। রিপোর্টে করোনা পজিটিভ আসার পর বাসাতেই রয়েছেন পল্লব। এখন পর্যন্ত তার অফিস বিটিভির ঊর্ধ্বতন কেউ খোঁজ নেননি বলে জানান তিনি।

বিষয়টি কর্তৃপক্ষকে জানালে বাসায় থাকার কথা বলে দায় এড়িয়ে যান তারা। এবিষয়ে এমদাদুল হক ভূঞা পল্লব বলেন, আমার করোনা পজিটিভ আসার পর একজন প্রডিউসার ফোন করে শুধু খোঁজ নিয়েছেন কেমন আছি। এছাড়া আর কেউ যোগাযোগ করেনি।

তিনি বলেন, আমার করোনা পজিটিভ হওয়ার পর আমার শাশুড়িরও পজিটিভ হয়। তাকে এখন মুগদা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ নিয়ে বিটিভির বার্তা শাখায় কর্মরত রিপোর্টারদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগ অস্বীকার করে বিটিভির চীফ নিউজ এডিটর মুন্সী ফরিদুজ্জামান বলেন, শুধু পল্লব নয় বিটিভির আরো যারা আক্রান্ত হয়েছে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আজও পল্লবের সঙ্গে কথা হয়েছে। সে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার ভাই একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা তারা ভালো চিকিৎসার বিষয়টি জানবেন। কাজেই তার ভালো চিকিৎসা হচ্ছে।

পল্লবের করোনা আক্রান্ত হওয়ার পর রাষ্ট্রীয় এ টেলিভিশনে বিভিন্ন চ্যানেলটিতে সরকারি ও চুক্তিভিত্তিক কর্মকর্তা- কর্মচারীদের বৈষম্যের বিষয়টি আরো প্রকট আকার ধারণ করেছে অভিযোগ করেছেন একাধিক রিপোর্টার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

করোনায় আক্রান্ত বিটিভি’র রিপোর্টারের পাশে নেই কর্তৃপক্ষ

আপডেট টাইম : ০৯:৩০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০