ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে স্থগিত

ক্রীড়া ডেস্ক : তবে কি সত্যি বাতিল হতে চলছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ!

তেমনটাই আভাস দিলো ভারতীয় সংবাদ মাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’। এই সংবাদ মাধ্যম জানিয়েছে, অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর স্থগিতই করা হবে। এখন কেবলমাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। তাও সামনের সপ্তাহে আইসিসি দিয়ে দিবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ভিডিও কনফারেন্সে সদস্য দেশগুলোর সঙ্গে বসে আলোচনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ স্থগিত করার ঘোষণা দেবে আইসিসি। কেননা করোনার কারণে ১৬ দলের এই টুর্নামেন্টটি অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজন করার মতো পরিস্থিতি এখন নেই।

কারণ, করোনা মোকাবিলার জন্য মধ্য সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এরপর যারা অস্ট্রেলিয়ায় যাবেন, তাদেরও দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকার বিধি নিষেধ রয়েছে। তাই শিডিউল অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এরপরও যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে অস্ট্রেলিয়ার আয়োজক কমিটি। তবে সম্পূর্ণ ফাঁকা স্টেডিয়ামে আয়োজন করতে হবে তা। আর সেক্ষেত্রে দর্শকদের খেলা দেখা বাবদ বিপুল পরিমাণ অর্থ হারাবে তারা। আর এই বিপুল পরিমাণ লভ্যাংশ হারাতে চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। এমন তথ্য টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে, বিশ্বস্ত এক সূত্র।

সেখানে বলা হয়েছে, ‘যদি এখন টুর্নামেন্ট আয়োজন করা হয়, তবে খালি স্টেডিয়ামে ম্যাচ খেলতে হবে। এতে বিপুল পরিমাণ অর্থ হারাতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। যা এই মুহূর্তে ক্রিকেট অস্ট্রেলিয়া মেনে নিতে চাইছে না। বরং তারা পরবর্তী অন্য যে সময় এটি আয়োজন করবে তখনই এই লভ্যাংশ আয় করতে পারবে।’

এদিকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের পাশাপাশি ভবিষ্যতে এটি কখন আয়োজন করা যাবে সে বিষয়ে বিকল্প ভাবনা রয়েছে আইসিসির।

এরমধ্যে একটি হলো, এবার স্থগিত করে পরের বছরে বিশ্বকাপটি নিয়ে যাওয়া। অর্থাৎ অস্ট্রেলিয়ায় আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের দিকে স্থগিত এই আসরটি আয়োজন করা যায় কিনা, সেটি নিয়েই সদস্যদের সঙ্গে কথা বলবে আইসিসি।

অথবা ২০২১ সালে ভারত বিশ্বকাপের সঙ্গে আয়োজক সত্ত্ব অদলবদল করা। অর্থাৎ, ২০২১ সালে ভারতে যে টি-টোয়েন্টি বিশ্বকাপটি হওয়ার কথা সেটি আয়োজন করবে অস্ট্রেলিয়া, সেক্ষেত্রে ভারতে বিশ্বকাপ হবে ২০২২ সালে।

অথবা তৃতীয় আরেকটি বিকল্প হলো, ভারতে ২০২১ সালেই বিশ্বকাপ হবে, অস্ট্রেলিয়া বিশ্বকাপ আয়োজন করবে ২০২২ সালে।

এদিকে আইসিসির বিশ্বকাপ স্থগিতের ঘোষণার উপর নির্ভর করছে আইপিএলের আসরের ভবিষ্যতও। ২০২০ সালের আইপিএল স্থগিত আছে সেই মার্চ থেকে। অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে সেই জায়গায় আইপিএল আয়োজন করার সুযোগ বের হবে বলে মনে করছে বিসিসিয়াই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে স্থগিত

আপডেট টাইম : ১১:৫০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০