ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ব্রাজিল থেকে কাউকে প্রবেশ করতে দেবে না আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের হিসাবে যুক্তরাষ্ট্রের পরে ব্রাজিলের অবস্থান। যদিও দুই দেশের মধ্যে তফাৎ অনেক। যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্ত ১৬ লাখের বেশি, আর ব্রাজিলে ৩ লাখ। এই মহামারি ঠেকাতে এবার দেশের নাগরিক ছাড়া অন্য সবাইকে ব্রাজিল থেকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো যুক্তরাষ্ট্র।

সিবিএস’র ফেস দ্য ন্যাশন প্রোগ্রামকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন বলেছেন, ‘আমরা আশা করি এটা হবে সাময়িক। কিন্তু ব্রাজিলে পরিস্থিতির কারণে আমেরিকান জনগণকে বাঁচাতে আমরা সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাচ্ছি।

ও’ব্রায়েন বলেছেন, হোয়াইট হাউজ লাতিন আমেরিকার আরো কয়েকটি দেশকে নিষিদ্ধ করতে পারে। তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রের নাগরিক, স্থায়ী বাসিন্দা ও দম্পতি নতুন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।

ব্রাজিলে রোববার ৬৫৩ জনের মৃত্যু হয়েছে করোনায় এবং নতুন আক্রান্ত ১৫ হাজার ৮১৩ জন, মোট সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ২১১ জন।

ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর পররাষ্ট্র সম্পর্ক উপদেষ্টা ফিলিপ মার্টিন্স টুইটারে লিখেছেন, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা ‘ব্রাজিলের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু নয়’।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ব্রাজিল থেকে কাউকে প্রবেশ করতে দেবে না আমেরিকা

আপডেট টাইম : ০৪:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০