ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

এবার দিল্লিতেও পঙ্গপালের আক্রমণের আশঙ্কা

অনলাইন ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতেও ঝাঁকবদ্ধ পতঙ্গ পঙ্গপালের আক্রমণের আশঙ্কা করা হচ্ছে। শস্য, সবজি, বাগানসহ গাছপালা রক্ষায় এগুলোর ওপর কীটনাশক ছেটানোর আহ্বান জানিয়েছে দিল্লি রাজ্য সরকার। বৃহস্পতিবার এই সতর্কতা জারি করা হয়েছে বলে খবর দিয়েছে সম্প্রচারমাধ্যম এনডিটিভি।

গত তিন দশকের মধ্যে পঙ্গপালের সবচেয়ে ভয়াবহ আক্রমণের মুখে পড়েছে ভারত। প্রথমে রাজস্থানে হানা দেয় এই পঙ্গপাল। পরে এগুলো পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা এবং মধ্যপ্রদেশেও ছড়িয়ে পড়েছে। এখন দিল্লিতেও এগুলো প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার দিল্লি কৃষি বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, পঙ্গপাল যেহেতু দিনের বেলায় ওড়ে আর রাতে বিশ্রাম নেয়, সেহেতু এগুলোকে রাতে বিশ্রামের সুযোগ দেওয়া যাবে না। নিজেদের নার্সারিগুলো রক্ষায় এগুলো পলিথিনে ঢেকে রাখার কথা চিন্তা করছে দিল্লির বনবিভাগ।

দিল্লির বন বিভাগের কর্মকর্তা ঈশ্বর সিং বলেন, ‘গাছ ঢেকে দেওয়া সম্ভব নয়। আমরা অন্তত নার্সারিতে চারাগুলিকে ঢেকে দিতে পারি’। কর্মকর্তারা বলছেন, ‘এই গরমেও চারাগুলিকে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া ভাল হবে। ফলে, আমরা যখন নিশ্চিত হব যে, পঙ্গপালের ঝাঁক দিল্লি আসছে, তখনই এটা করব’।

উল্লেখ্য, ফড়িং এর মতো দেখতে এই পতঙ্গটি তাদের দেহে ওজনের থেকে বেশি খাবার খেতে পারে। এক বর্গকিলোমিটার পঙ্গপালের ঝাঁকে ৪০ মিলিয়ন পঙ্গপাল থাকে, তারা একদিনে ৩৫,০০০ মানুষের খাবার খায়। এইভাবে পঙ্গপালের আক্রমণের পিছনে জয়বায়ু পরিবর্তনকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, মাটির আদ্রর্তার ওপর সরাসরি নির্ভরশীল তাদের বৃদ্ধি এবং খাদ্যের জোগান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

এবার দিল্লিতেও পঙ্গপালের আক্রমণের আশঙ্কা

আপডেট টাইম : ০৯:৩৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০