ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

বাছাইয়ে সেরা ফাহাদ, তাহসিন-নোশিনও মূল পর্বে

ক্রীড়া ডেস্ক: শিরোপায় চোখ রেখে এশিয়ান অনূর্ধ্ব-২০ জুনিয়র অনলাইন দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। শুরুটা ভালোই হয়েছে তার। আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া প্রতিযোগিতার বাছাইয়ে সেরা হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন এই দাবাড়ু। তার সঙ্গে বাংলাদেশ থেকে তাহসিন তাজওয়ার জিয়া ও বালিকা বিভাগে নোশিন আঞ্জুম খেলবেন চূড়ান্ত পর্বে।

করোনাভাইরাসের কারণে বিশ্ব দাবা সংস্থা ফিদে অনলাইনে আয়োজন করেছে জুনিয়র চ্য্যাম্পিয়নশিপ। এশিয়ান জোন-৩.২-এর বাছাই পর্বে ‍বালক ও বালিকা বিভাগে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও মালদ্বীপের ১৫ জন করে দাবাড়ু অংশ নিয়েছেন। খেলা হচ্ছে র‌্যাপিড দাবা নিয়মে।

বালক বিভাগে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ও তাহসিন দুজনই ৭ খেলায় পেয়েছেন ৬ পয়েন্ট করে। চতুর্থ রাউন্ডে তাহসিন আন্তর্জাতিক মাস্টার ফাহাদের বিরুদ্ধে জয়ী হলেও টাইব্রেকিং পদ্ধতির বুশলজ স্কোরে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ প্রথম এবং তাহসিন দ্বিতীয় হন। বাংলাদেশের ফাহাদই এই জোনের সবচেয়ে বেশি রেটিংধারী দাবাড়ু, তার রেটিং ২৩১৯। শ্রীলঙ্কার ফিদে মাস্টার জিএমএইচ তিলকরত্নে হয়েছেন তৃতীয়। এছাড়া বাংলাদেশের অন্য দাবাড়ু স্বর্ণাভ চৌধুরী সাড়ে ৩ পয়েন্ট নিয়ে হয়েছেন অষ্টম।

বালিকা বিভাগে বাংলাদেশের নোশিন আঞ্জুম সাড়ে ৫ পয়েন্ট পেয়ে বাছাই পর্বে রানার-আপ হয়েছেন। শ্রীলঙ্কার মহিলা ক্যান্ডিডেট মাস্টার জয়াভিরা সাযুনি জিহানসা ৬ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন এবং সাড়ে ৫ পয়েন্ট পেয়ে শ্রীলঙ্কার দাহামপ্রিয়া এইচ, কে, টি, দেবনেথমাই তৃতীয় হয়েছেন।

বাংলাদেশের ওয়ালিজা আহমেদ ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ ও ওয়ারসিয়া খুশবু সাড়ে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়ে বাছাই পর্ব থেকে বাদ পড়েছেন। আগামী ৩ জুন হবে বালিকা বিভাগের চূড়ান্ত পর্ব। পরের দিন হবে বালক বিভাগের লড়াই। সুইস লিগ ভিত্তিতে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বের ৯ রাউন্ডে লড়বেন ২১ জন খেলোয়াড়।

বালক বিভাগে ৩ হাজার ও বালিকা বিভাগে দেড় হাজার ডলার অর্থ পুরস্কার ছাড়াও সোনা, রুপা ও ব্রোঞ্জ পদক পাবেন বিজয়ীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

বাছাইয়ে সেরা ফাহাদ, তাহসিন-নোশিনও মূল পর্বে

আপডেট টাইম : ০৯:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০