ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সীমান্তে উত্তেজনা নিরসনে চীনের সঙ্গে আলোচনায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক : সীমান্তে উত্তেজনা নিরসনে চীনের সঙ্গে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনা শুরু করেছে ভারত। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এ তথ্য জানিয়েছেন।

চলতি মাসের প্রথম দিকে লাদাখ ও সিকিমে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চীন ও ভারতীয় সেনাদের মধ্যে দুই দফা হাতাহাতির ঘটনা ঘটে। এরপরই গালওয়ান উপত্যকায় বিপুল সেনা মোতায়েন করে চীন। এই সামরিক তৎপরতা বেড়ে যাওয়ার পর থেকেই নয়াদিল্লি-বেইজিং সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন। ভারতেও সামরিক বাহিনীর তৎপরতা বাড়ে। নয়াদিল্লি সাফ জানিয়ে দেয়, বেইজিং আগ্রাসন বাড়ালে তার যোগ্য জবাব দেওয়া হবে।

বুধবার নয়াদিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সুন ওয়েডং সমঝোতার বার্তা দিয়ে বলেছেন, ভারত-চীন একে অন্যের পক্ষে বিপজ্জনক নয়। দুই দেশের মধ্যে মতবিরোধ কখনোই এমন পর্যায়ে যাবে না যে, তা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে।

বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সীমান্তের পরিস্থিতি সম্পর্কে বলেন, পরিস্থিতি ‘স্থিতিশীল ও নিয়ন্ত্রণযোগ্য।’

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যে মধ্যস্থতার যে প্রস্তাব দিয়েছিলেন সে প্রসঙ্গে জানতে চাইলে অনুরাগ এর সম্ভাবনা নাকচ করে দেন। ভারত তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ চায় না বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘এই বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের জন্য আমরা চীনা পক্ষের সঙ্গে জড়িত আছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সীমান্তে উত্তেজনা নিরসনে চীনের সঙ্গে আলোচনায় ভারত

আপডেট টাইম : ১২:২২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০