ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ফ্লাইট ভাড়া করে দেশ ছাড়লেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান

নিজস্ব প্রতিবেদক: ৩০ মে পর্যন্ত স্বাভাবিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকার মধ্যেই ২৮ মে ভাড়া করা একটি ফ্লাইটে স্ত্রীকে নিয়ে ঢাকা ছেড়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান। গতকাল বিকেল তিনটায় বিমানবন্দরে উদ্দেশ্যে বাসা থেকে বের হন তারা। শুধু এই দুই যাত্রীকে নিয়ে উড়োজাহাজেটি লন্ডনের উদ্দেশ্যে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ঢাকা ছাড়ে যায়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, একটি চার্টার (ভাড়া করা) ফ্লাইটে ঢাকা ছেড়েছেন মোরশেদ খান। তার সঙ্গে স্ত্রী নাসরিন খানও ছিলেন। ভাড়া করা ওই ফ্লাইটে যাত্রী হিসেবে শুধু তারা দুজনই ছিলেন। ফ্লাইটটি বৃহস্পতিবার মধ্যরাতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়ে।

দুজন যাত্রী নিয়ে একটি চার্টার উড়োজাহাজ যুক্তরাজ্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল-আহসান।

বিএনপি থেকে পদত্যাগকারী মোরশেদ খানের ব্যক্তিগত সহকারী সমীর গণমাধ্যমকে বলেন, ‘স্যারের বার্ধক্যজনিত অসুস্থতা আছে। এজন্য চেকআপ করাতে লন্ডনে গেছেন। এর বাইরে আমি কিছু জানি না।’

উল্লেখ্য, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে যাত্রীবাহী সব উড়োজাহাজ সংস্থার ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এরপর আরেকটি আদেশে এই সময়সীমা আরও সাত দিন বাড়িয়ে চীন বাদে সব দেশের সঙ্গে ৭ এপ্রিল পর্যন্ত ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা কয়েক দফায় ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে এবং ৩০ মে পর্যন্ত বর্ধিত করা হয়।
প্রসঙ্গত, গত বছরের ১০ জুন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের বিদেশ ভ্রমণের বিষয়ে ইমিগ্রেশনে চিঠি দিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওইদিন দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এম মোরশেদ খান সপরিবারে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ যাওয়া ঠেকানো দরকার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ফ্লাইট ভাড়া করে দেশ ছাড়লেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান

আপডেট টাইম : ১০:২০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০