ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন মেরকেল

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা জি-৭ এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। করোনাভাইরাসের কারণে সদস্য দেশগুলোর সঙ্গে ব্যক্তি পর্যায়ে সম্মেলন করার পরিকল্পনা ট্রাম্পের।

গতকাল শুক্রবার আমেরিকান রাজনৈতিক সাংবাদিকতা কোম্পানি দ্য পলিটিকো এক প্রতিবেদনে জানায়, গ্রুপ অব সেভেনের শীর্ষ সম্মেলনে মেরকেলকে অংশগ্রহণের অনুরোধ করেছিলেন ট্রাম্প। কিন্তু ওয়াশিংটনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জার্মানির রাষ্ট্রপ্রধান।

পলিটিকোকে জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন সেইবার্ট বলেছেন, ‘ওয়াশিংটনে জুনের শেষদিকে জি৭ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানোয় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ফেডারেল চ্যান্সেলর। আজকের অবস্থা অনুযায়ী, মহামারির সার্বিক অবস্থা বিবেচনা করে তিনি তার ব্যক্তিগত অংশগ্রহণে রাজি নন, ওয়াশিংটনে যেতে চান না তিনি।’

করোনার শঙ্কায় গত মার্চে নির্ধারিত জি৭ শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়। তারপর থেকে ব্যক্তিগতভাবে এই সম্মেলনের পরিকল্পনা করছেন ট্রাম্প। তাকে সমর্থন দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ‘সম্ভব হলে’ বিশ্ব নেতাদের এই সম্মেলন ব্যক্তি পর্যায়ে করা উচিত।

বিশ্বব্যাপী অর্থনীতি ধীরে ধীরে সচল হলেও মেরকেল সতর্ক করে বলেছেন, জুনে সমবেত হওয়া বড্ড তাড়াতাড়ি হয়ে যায়। সেইবার্ট বলেছেন, ‘মহামারির অবস্থা তিনি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে যাবেন।’ ভাইরাসে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৭ লাখের বেশি আক্রান্ত হয়েছে এবং মারা গেছে এক লাখের বেশি। আর জার্মানিতে ১ লাখ ৮৩ হাজারের বেশি করোনা পজিটিভ হয়েছে এবং মৃত্যু সাড়ে ৮ হাজার ছাড়িয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন মেরকেল

আপডেট টাইম : ১২:৩৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০