ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ক্রিকেট রেকর্ড থেকে

ক্রীড়া ডেস্ক : ক্রিকেটের অনেক খুঁটিনাটি তথ্য আমাদের অজানা। তেমনই এক রেকর্ডের তথ্য দিব এবার।

আপনি জানেন কি, টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ কতজন ব্যাটসম্যান ডাক মেরেছেন? ভয়ংকর এ রেকর্ডটি তুরস্ক জাতীয় ক্রিকেট দলের দখলে। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে তুরস্কের আট ব্যাটসম্যান সেদিন রানের খাতা খুলতে পারেননি।

হয়তো ভাবছেন, টি-টোয়েন্টি ক্রিকেটের সেই ম্যাচ কি আন্তর্জাতিক স্বীকৃত? হ্যাঁ সেই ম্যাচও আন্তর্জাতিক স্বীকৃত। ক্রিকেট এখন আরও মাত্র ১২টি টেস্ট খেলুড়ে দলের খেলা নয়। আইসিসি ক্রিকেটকে ছড়িয়ে দিতে টি-টোয়েন্টিতে ৮০ দলের র‌্যাংকিং করেছে। গত বছর আইসিসি তার সদস্যদের মধ্যে হওয়া সব টি-টোয়েন্টি ম্যাচকেই আন্তর্জাতিক করেছে। ফলে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন কিংবা পর্তুগাল যে টি-টোয়েন্টি ম্যাচ খেলছে সেগুলো সবই আন্তর্জাতিক স্বীকৃত।

২০১৯ সালে চেক প্রজাতন্ত্র ও তুরস্কের সেই ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডও হয়েছে। আগে ব্যাটিং করে চেক প্রজাতন্ত্রের ৪ উইকেটে ২৭৮ রান করে। যৌথভাবে এটি সর্বোচ্চ রানের রেকর্ড। ওই বছরের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান ৩ উইকেটে ২৭৮ রান করেছিল।

তুরস্ক সেই ম্যাচে ২১ রানে গুটিয়ে যায়। ২৫৭ রানে জেতে চেক প্রজাতন্ত্র। যা রানের হিসেবে সর্বোচ্চ রানের জয়। তুরস্কের হয়ে সেদিন যে তিন ব্যাটসম্যান রানের খাতা খুলেছিলেন তাদের রান ১২, ৪ ও ১।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ক্রিকেট রেকর্ড থেকে

আপডেট টাইম : ১২:৪০:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০