ঢাকা ১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

আজ থেকে অনুশীলনে শ্রীলঙ্কা ক্রিকেট দল

ক্রীড়া ডেস্ক : দীর্ঘ আড়াই মাস পর অনুশীলনে ফিরলো শ্রীলঙ্কা ক্রিকেট দল। ১৩ জন ক্রিকেটারকে নিয়ে আজ থেকে ১২ দিনের অনুশীলন ক্যাম্প চালু করলো শ্রীলঙ্কা ক্রিকেট কমিটি (এসএলসি)। তবে প্রথমদিনের অনুশীলনে মাঠে শারীরিক কসরত করেননি কোনো ক্রিকেটারই। হোটেলের মধ্যে বোর্ডের কর্মকর্তা ও কোচিং স্টাফদের উপস্থিতিতে আবাসিক অনুশীলন ক্যাম্পে অংশ নিয়েছেন ক্রিকেটাররা। আগামীকাল থেকে মাঠের ট্রেনিং শুরু করবে ক্রিকেটাররা।

লঙ্কান ক্রিকেট বোর্ড অনুশীলন ক্যাম্প শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার সময় বলেছে, প্রথম ধাপের অনুশীলনে বোলারদের আধিক্য থাকবে। সে ধারাবাহিকতায় প্রথম ধাপের অনুশীলনে মোট ১০ জন বোলার রেখেছে এসএলসি। যার মধ্যে ৮ জন পেসার ও ২ জন স্পিনার রয়েছে। তবে বোলার ছাড়া ব্যাটসম্যানদের মধ্যে প্রথম ধাপের অনুশীলনে ছিলেন দিমুথ করুণারত্নে, কুসাল জেনিথ পেরেরা ও দানুশকা গুনাথিলাকা।

পেসারদের মধ্যে আছেন সুরাঙ্গা লাকমাল, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, ভিশ্ব ফার্নান্দো, ইসুরু উদানা, লাসিথ এম্বালদেনিয়া, দাসুন শানাকা ও নুয়ান প্রদীপ। এছাড়াও স্পিনারদের মধ্যে সুযোগ পেয়েছেন লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙা ও চায়নাম্যান লাকসান সান্দাকান। লঙ্কান এই ১৩ ক্রিকেটার ছাড়াও দলের সঙ্গে আছেন চারজন কোচিং স্টাফ। দলের এই ১২ দিনের অনুশীলন সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনেই চলছে বলে জানিয়েছে এসএলসি।

করোনাভাইরাসের কারণে ১৩ মার্চ থেকে ক্রিকেট বন্ধ হয়ে আছে শ্রীলঙ্কায়। তবে করোনাভাইরাসের প্রভাব কমে যাওয়ায় দেশটিতে লকডাউন উঠিয়ে দেয় দেশটির সরকার। এই মুহূর্তে লঙ্কান ক্রিকেট বোর্ড জুলাইয়ে ভারত ও বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

আজ থেকে অনুশীলনে শ্রীলঙ্কা ক্রিকেট দল

আপডেট টাইম : ০৯:৩৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০