ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

কাউন্সিলর খোরশেদের শারীরিক অবস্থা উন্নতির দিকে

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও তার স্ত্রী আফরোজা খন্দকার লুনার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

সোমবার (১ জুন) রাতে বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির।

এদিকে স্কয়ার হাসপাতাল থেকে জানানো হয়েছে, খন্দকার খোরশেদ দম্পতি তাদের হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের ভাই। করোনা সংক্রমণ শুরুর পর খন্দকার খোরশেদ ত্রাণ বিতরণসহ এ ভাইরাসে মৃতদের সৎকারে এগিয়ে আসেন। তিনি করোনা আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত ৬১টি মৃতদেহ সৎকার করেছেন। গত ২২ মে তার স্ত্রীর করোনা পজেটিভ আসে। ২৮ মে তারও করোনা পজেটিভ আসে। ২৯ মে তার স্ত্রীকে সাজেদা ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৩১ মে তাদের দুজনকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

স্কয়ার হাসপাতালে ভর্তির ব্যবস্থা আওয়ামী লীগ নেতা শামীম ওসমান করেন বলে খন্দকার খোরশেদ তার এক ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন। যদিও সোমবার রাত থেকে ওই স্ট্যাটাস তার প্রোফাইলে আর দেখা যায়নি।

খন্দকার খোরশেদ দম্পতি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জানিয়ে শায়রুল কবির জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তাদের নিয়মিত খোঁজ নিচ্ছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

কাউন্সিলর খোরশেদের শারীরিক অবস্থা উন্নতির দিকে

আপডেট টাইম : ১১:৩৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০