ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ব্রাজিলে ফের একদিনে রেকর্ড মৃত্যু

ডেস্ক: করোনা ভাইরাসের হটস্পটে পরিণত হওয়া ব্রাজিলে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে তো বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় রেকর্ড  বারোশে ছাড়াল নতুন মৃত্যু।   এ  নিয়ে দেশটি মোট মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩১ হাজার। বেড়েছে আক্রান্তের সংখ্যাও।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় কভিড-১৯ এ দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশটিতে রেকর্ড ১ হাজার ২৬২ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩১ হাজার ১৯৯ জনে। দেশ হিসেবে মৃত্যুর তালিকায় চতুর্থস্থানে আছে দেশটি।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৮ হাজার ৯৩৬ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৫ হাজার। এই তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই তাদের অবস্থান।

মঙ্গলবার ব্রাজিলে আক্রান্ত-মৃত্যুর অধিকাংশই সাও পাওলোর। রাজ্যটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার। মৃত্যু হয়েছে প্রায় ৮ হাজার জনের।

বিশেষজ্ঞদের মতে, ব্রাজিলে করোনাভাইরাসের প্রকৃত পরিস্থিতি আরও ভয়াবহ। আক্রান্তের প্রকৃত সংখ্যাটা ১৫ বা এর বেশি গুণ হতে পারে বলে অনেকের ধারণা।

এদিকে, বিশ্বজুড়ে আক্রান্ত দাঁড়িয়েছে ৬৩ লাখ ন৭৬ হাজার। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৮০ হাজার। আক্রান্ত-মৃত্যুর তালিকায় আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ছাড়িয়েছে ১৮ লাখ ৩১ হাজার; মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ৬ হাজার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ব্রাজিলে ফের একদিনে রেকর্ড মৃত্যু

আপডেট টাইম : ০৯:১৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০