ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ঘূর্ণিঝড় নিসর্গ আঘাত হেনেছে মহারাষ্ট্র উপকূলে

আন্তর্জাতিক ডেস্ক : অতি প্রবল ঘূর্ণিঝড় নিসর্গ আঘাত হেনেছে ভারতের মহারাষ্ট্র উপকূলে। স্থানীয় সময় বুধবার দুপুর ১টার দিকে আলিবাগের কাছে এটি আছড়ে পড়ে।

করোনা সংকটে হিমশিম খাওয়া মুম্বাইয়ে চলতি মৌসুমে এটাই প্রথম ঘূর্ণিঝড়ের আঘাত। উপকূলীয় এই রাজ্যে এ পর্যন্ত ৪১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, নিসর্গের আঘাত হানার পুরা প্রক্রিয়া সম্পূর্ণ হতে তিন ঘণ্টা সময় লাগবে। ঘূর্ণিঝড়ের জেরে আলিবাগ উপকূলের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে প্রবল ঝড়বৃষ্টি। দুপুরে এখানে বাতাসের বেগ ঘণ্টায় ৯৩ কিলোমিটার ছিল। আগামী ছয় ঘণ্টা পর এটি দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এর আগে বাতাসের বেগ ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার হতে পারে।

নিসর্গের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে মুম্বাইসহ গুজরাট, দাদরা ও নগর হাভেলি ও দমন দিউয়ে। মহারাষ্ট্র ও গুজরাটে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এই দুই রাজ্যের উপকূলীয় এলাকায় জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার (এনডিআরএফ) সদস্যদের পাঠানো হয়েছে।

এনডিআরএফের প্রধান এসএন প্রধান এক ভিডিও বার্তায় বলেছেন, ‘উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়েছে। যাদেরকে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে তাদেরকে জীবন রক্ষা ও সামাজিক দূরত্ব নিশ্চিতের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ঘূর্ণিঝড় নিসর্গ আঘাত হেনেছে মহারাষ্ট্র উপকূলে

আপডেট টাইম : ০৮:৪৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০