ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

যুক্তরাষ্ট্রে অষ্টম দিনে গড়ালো বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া বিক্ষোভ অষ্টম দিনে গড়িয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিচ্ছিন্ন দুএকটি ঘটনা ছাড়া দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবেই রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ দেখিয়েছে।

গত সোমবার মিনিপোলিস শহরে ফ্লয়েড নামে ৪৬ বছরের এক কৃষ্ণাঙ্গকে হত্যা করে ডেরেক চাওভিন নামে এক পুলিশের এক সাবেক কর্মকর্তা। ভিডিও ফুটেজে দেখা গেছে, ফ্লয়েডের গলায় হাঁটু গেড়ে বসে আছেন ডেরেক। মামলায় ডেরেকের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হলেও বিক্ষোভকারীদের দাবি, ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরও তিন পুলিশ সদস্যের বিরুদ্ধেও একই অভিযোগ আনতে হবে।

সিএনএন জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে মঙ্গলবার সারাদিনই বিক্ষোভকারীরা শান্ত ছিল। তবে রাতে তারা পুলিশের দিকে পাথর ও আতশবাজি ছুড়ে মারে। জবাবে পুলিশ তাদের লক্ষ্য করে পিপার স্প্রে করে।

নিউ ইয়র্কে মঙ্গলবার রাতে লুটপাটের কিছু ঘটনা ঘটেছে। অবশ্য নগরীতে ব্যাপক হারে সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। তবে চেলসিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এখান থেকে পুলিশ বেশ কয়েক জনকে গ্রেপ্তার করেছে।

লস অ্যাঞ্জেলসে বিক্ষোভকারীরা মেয়রের বাড়ির বাইরে অবস্থান নেয়। কারফিউ শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরও তারা সেখানে অবস্থান নেওয়ায় পুলিশ ধরপাকড় শুরু করে। অবশ্য বিক্ষোভকারীরা এরপরও সহিংস আচরণ দেখায়নি। পুরে পুলিশ জানায়, শতাধিক বিক্ষোভকারীকে তারা আটক করেছে।

সিয়াটলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে পুলিশ কর্ডনের বাইরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা পিপার স্প্রে থেকে নিজেদের রক্ষা করতে ছাতা ব্যবহার করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

যুক্তরাষ্ট্রে অষ্টম দিনে গড়ালো বিক্ষোভ

আপডেট টাইম : ০৯:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০