ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

করোনার টিকার সঙ্গে প্রয়োজন বিশ্ব সংহতি: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : নোভেল করোনাভাইরাস মহামারি থামাতে একটি কার্যকরী ওষুধের খোঁজে মরিয়া গোটা বিশ্ব। জাতিসংঘের মহাসচিব মনে করেন এই প্রাণঘাতী ভাইরাসের কারণে তৈরি হওয়া বিপর্যয় কাটাতে কেবল একটি টিকাই যথেষ্ট নয়, প্রয়োজন বিশ্বব্যাপী সংহতি।

টিকা তৈরি করার পর বিশ্বব্যাপী সবার কাছে তা সহজলভ্য হতে হবে, এমনটাই মনে করেন গুতেরেস। নয়তো করোনা মোকাবিলার প্রচেষ্টা ব্যর্থ হবে। জাতিসংঘ প্রধান টুইটারে লিখেছেন, ‘ঠিক এখন বিশ্বে কোভিড-১৯ টিকা নেই। আমরা যদি একসঙ্গে হয়ে এটা উদ্ভাবন করি, তখন একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের মনে আনতে হবে। একটি টিকাই যথেষ্ট নয়। বিশ্বের সব স্থানে, প্রত্যেক ব্যক্তির কাছে তা যেন সহজলভ্য হয় তা নিশ্চিত করতে আমাদের বিশ্ব সংহতি প্রয়োজন।’

এখন পর্যন্ত করোনা সারাতে কোনো টিকা বা ওষুধ আবিষ্কার হয়নি। আপাতত রেমডেসিভির ও হাইড্রোক্সিক্লোরোকুইনকে সম্ভাব্য ওষুধ হিসেবে ব্যবহার করা হচ্ছে। যদিও তা নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এক থেকে দুই বছরের মধ্যে টিকা আবিষ্কার হতে পারে।

বিশ্বজুড়ে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৬৭ লাখ ছাড়িয়েছে, আর মৃত্যু হয়েছে প্রায় ৪ লাখ মানুষের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

করোনার টিকার সঙ্গে প্রয়োজন বিশ্ব সংহতি: জাতিসংঘ

আপডেট টাইম : ০১:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০