ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার হুমকি ব্রাজিল প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে ব্রাজিলের বেরিয়ে যাওয়ার হুমকি দিলেন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। নোভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের আগেই লকডাউন প্রত্যাহারের ঝুঁকি নিয়ে জাতিসংঘ সংস্থা সতর্ক করেছিল ব্রাজিলিয়ান সরকারকে। তারপরই এমন হুঁশিয়ারি ব্রাজিলের রাষ্ট্র প্রধানের।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বোলসোনারো অভিযোগ করেন, ডব্লিউএইচও ‘একটি বিশেষ গোষ্ঠীর অনুগত’ ও ‘রাজনৈতিক’ প্রতিষ্ঠান। তিনি আরও বলেন, এই সংস্থা ‘আদর্শগত পক্ষপাতিত্ব ছাড়া’ কাজ বন্ধ না করলে ব্রাজিল সদস্যপদ বাতিলের কথা ভাববে।

ব্রাজিলে করোনার সংক্রমণ ও মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও নির্বিকার বোলসোনারো। বরং লকডাউনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন শুরু থেকে। করোনার সতর্কতা না মেনেই সমর্থকদের সঙ্গে লকডাউন বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন। এরই মধ্যে বিধিনিষেধ শিথিলের ব্যাপারে তোড়জোর শুরু করেছেন তিনি।

এক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার সংস্কারের অনুরোধ না রাখায় তিনি ওই সিদ্ধান্ত নেন বলে জানান। তার আগে থেকেই সংস্থাটিকে চীনের পক্ষপাতিত্ব করার অভিযোগ এনেছিলেন। তাছাড়া করোনাভাইরাস মহামারি পরিস্থিতি সামাল দিতে না পারার দায় তাদের কাঁধে দিয়েছিলেন ট্রাম্প। প্রতিষ্ঠানটিকে বার্ষিক অনুদানও বন্ধের ঘোষণা দেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার হুমকি ব্রাজিল প্রেসিডেন্টের

আপডেট টাইম : ১১:৫৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০