ঢাকা ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ট্রাম্পের পোস্ট করা ভিডিও ডিজেবল করলো টুইটার-ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক : পুলিশি নিপীড়নে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা একটি ভিডিও ডিজেবল করে দিলো টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম।

কপিরাইটের অভিযোগ এনে তারা এই পদক্ষেপ নিয়েছে বলে এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ক্লিপে ফ্লয়েডর হত্যার বিরুদ্ধে বিক্ষোভকারীদের সহিংসতার কিছু খণ্ড খণ্ড ছবি ও ভিডিও দেখা গেছে। আর ব্যাকগ্রাউন্ডে কথা বলছেন ট্রাম্প। কোন ছবি বা ভিডিও কপিরাইট আইন ভঙ্গ করেছে তা স্পষ্ট নয়। তবে ক্যালিফোর্নিয়ার আইনজীবী স্যাম কুলাক পলিটিকোকে জানিয়েছে, তার ফার্ম টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবের কাছে কপিরাইট সংক্রান্ত অভিযোগ করেছে।

ভিডিও অপসারণের পর ট্রাম্প এক প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘তারা প্রগতিবাদী বামপন্থী ডেমোক্র্যাটদের হয়ে কঠিন লড়াই করছে, একপেশে লড়াই। অবৈধ।’ টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসে পাল্টা জবাবে লিখেছেন, ‘যা বলছেন সত্যি নয়, আর এটা অবৈধ নয়। এটা সরানো হয়েছে কারণ কপিরাইট ভঙ্গের অভিযোগ এসেছে।’

সপ্তাহখানেক আগে দুটি পোস্ট নিয়ে টুইটারের সতর্কবার্তা পাঠানোর পর ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বেশ কিছু আইনি সুরক্ষা প্রত্যাহারের লক্ষ্যে ফেসবুক ও টুইটারসহ সামাজিক মাধ্যমের বিরুদ্ধে এক নির্বাহী আদেশে সই করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ট্রাম্পের পোস্ট করা ভিডিও ডিজেবল করলো টুইটার-ফেসবুক

আপডেট টাইম : ০৬:২২:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০