ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

করোনামুক্ত হলো নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক : নতুন করে কোনো করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়নি, হাসপাতালেও কেউ নেই। ৪৮ ঘণ্টা ধরে কোনো উপসর্গ দেখা না দেওয়ায় শেষ রোগীকেও আইসোলেশন থেকে মুক্ত করা হলো। ২২ জনের প্রাণ হারানোর পর নিউজিল্যান্ড প্রাণঘাতী ভাইরাস থেকে মুক্ত হলো। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে এ খবর নিশ্চিত করেছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

২২ মে নিউজিল্যান্ডের সর্বশেষ করোনা শনাক্ত হয়েছিল। করোনামুক্ত হওয়ার খবরে উচ্ছ্বসিত স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. অ্যাশলে ব্লুমফিল্ড, ‘যারা উদ্বেগের মধ্যে আছেন তাদের জন্য এটা সত্যিই ভালো খবর। সবার জন্য উৎসাহব্যঞ্জক একটি সংবাদ।’

স্বাস্থ্য মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, ‘আজ আমরা ঘোষণা করছি নিউজিল্যান্ডে আর কোভিড-১৯ আক্রান্ত কোনো রোগী নেই।’

দেশের শীর্ষস্থানীয় দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড লিখেছে, ‘আজ কিউইরা এমন একটি অর্জন করেছে, যেটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর জন্য এখনও স্বপ্ন দেখার মতো।’

নিউজিল্যান্ডে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫০৪ জন। প্রথম কারো শরীরে ভাইরাস শনাক্তের পর থেকে কঠোর লকডাউন ঘোষণা করা হয়। যার সুফল পেয়েছে তারা হাতেনাতে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

করোনামুক্ত হলো নিউজিল্যান্ড

আপডেট টাইম : ১২:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০