ঢাকা ১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বেলজিয়ামের রাজপুত্রকে ১০ লাখ টাকা জরিমানা করলো স্পেন

অনলাইন ডেস্ক : বেলজিয়ামের রাজপুত্র জোয়াকিমকে ১১ হাজার ৮০০ ডলার তথা ১০ লাখ ২ হাজার ৫৯ টাকা জরিমানা করেছে স্পেন। মূলত দেশটির ১৪ দিনের কোয়ারেন্টাইন আইন ভঙ্গ করায় তাকে জরিমানার খড়গের নিচ দিয়ে যেতে হল। খবর আনাদোলু এজেন্সির।

এই জরিমানার বিরুদ্ধে আপিল করার ১৫ দিনের সময় পাবেন তিনি। আর দ্রুত জরিমানা পরিশোধ করলে ছাড় পাবেন ৫০ শতাংশ।

অবশ্য এই জরিমানা মেনে নিয়ে ক্ষমা চেয়েছেন রাজপুত্র, ‘এমন কঠিন সময়ে আমি আসলে আইন ভাঙতে চাইনি, অসম্মান করতে চাইনি কাউকে। আমি যেটা করেছি সেটার জন্য আমি অত্যন্ত অনুতপ্ত। পাশাপাশি আমাকে করা জরিমানার বিষয়টিও মেনে নিচ্ছি।’

গেল ২৪ মে ইন্টর্নশিপের উদ্দেশ্যে বেলজিয়াম থেকে স্পেনে যান জোয়াকিম। নিয়ম অনুযায়ী তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা উচিত ছিল। কিন্তু তিনি সেটা না করে দ্রুতগতির ট্রেন ধরে কর্ডোবা রাজ্যে যান। সেখানে গিয়ে ক্ষান্ত হননি তিনি। যোগ দেন ২৭ জনের একটি পার্টিতে। যেখানে লকডাউনের সময় ১৫ জনের অধিকের পার্টি সম্পূর্ণ নিষিদ্ধ। বিপত্তি বাধে এর চারদিন পরে।

বেলজিয়ামের ২৮ বছর বয়সী এই রাজপুত্র ৩০ মে করোনা আক্রান্ত হন। তখন পুলিশ হন্নে হয়ে খুঁজতে শুরু করে বাকি ২৬ জনকে। ভিডিও ফুটেজ দেখে বাকিদের খুঁজে বের করেছেও। তাদেরও জরিমানা করেছে। পাঠিয়েছে কোয়ারেন্টাইনে।

বেলজিয়ামের প্রিন্স জোয়াকিম স্পেনের সুন্দরী ভিক্টোরিয়া ওর্টিজের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সে কারণে বেশিরভাগ সময় তিনি স্পেনেই অবস্থান করে থাকেন। মূলত তার সঙ্গে দেখা করতেই দ্রুতগতির ট্রেন ধরে কর্ডোবা রাজ্যে যান। তার প্রেয়সী যে সেখানেই বসবাস করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বেলজিয়ামের রাজপুত্রকে ১০ লাখ টাকা জরিমানা করলো স্পেন

আপডেট টাইম : ১২:৫৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০