ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর যুদ্ধাপরাধ তদন্তের নির্দেশ দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি।

আদেশে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানচিনের সঙ্গে পরামর্শক্রমে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে যুক্তরাষ্ট্রে থাকা আইসিসির কর্মকর্তাদের সম্পদ বাজেয়াপ্তের ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া আইসিসির এসব কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে পম্পেওকে।

২০০৩ থেকে ২০১৪ সালে আফগানিস্তানে অভিযানকালে মার্কিন বাহিনীর যুদ্ধাপরাধ এবং তালেবানের নির্বিচারে বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে আবেদন করেছিলেন আইসিসির আইনজীবী ফাতাও বেনসুদা। এছাড়া কারাগারে বন্দিদের ওপর আফগান বাহিনী, মার্কিন বাহিনী ও সিআইয়ের নির্যাতনের অভিযোগ তদন্তের আবেদনও করা হয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে গত বছর ট্রাম্প প্রশাসন আইসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল।

২০০২ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয়নি। এই আদালত সাধারণত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ীদের অভিযুক্ত করে থাকে। যুক্তরাষ্ট্রের দাবি, যেহেতু তারা আইসিসির সদস্য নয়,সেহেতু তাদের বিরুদ্ধে কেনো ধরনের তদন্তের আদেশ দিতে পারে না এই আদালত।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কাইলিগ ম্যাকানি এক বিবৃতিতে বলেছেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের পদক্ষেপ আমেরিকান জনগণের অধিকারের ওপর হামলা এবং আমাদের স্বার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ট্রাম্পের

আপডেট টাইম : ১২:০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০