ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

করোনায় আক্রান্ত ইউক্রেনের প্রেসিডেন্টের স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলিনস্কির স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে ফেসবুকে পোস্টে জানিয়েছেন ওলেনা জেলিনস্কা।

ওলেনা জেলিনস্কা তার পোস্টে লিখেছেন, ‘আজ আমি করোনাভাইরাস শনাক্ত পরীক্ষার পজিটিভ রিপোর্ট পেয়েছি। অপ্রত্যাশিত সংবাদ। আমি ও আমার পরিবার মাস্ক, গ্লাভস ও সর্বনিম্ম যোগাযোগ বজায় রাখার নিয়ম বিশেষ বিবেচনা করছি।’

ফার্স্টলেডি জানান, তিনি ভালো অনুভব করছেন এবং হাসপাতালে ভর্তি হননি। তবে স্বামী ও সন্তানদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকছেন।

ইউক্রেনে এ পর্যন্ত ২৯ হাজার ৭৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৮৭০ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

করোনায় আক্রান্ত ইউক্রেনের প্রেসিডেন্টের স্ত্রী

আপডেট টাইম : ০৯:৫৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০