ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

দেশে করোনায় আজও ৪৪ জনের মুত্যু, শনাক্ত ২৮৫৬

নিজস্ব প্রতিবেদক : প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ১৩৯ জনে।

এ সময়ে নতুন করে আরও দুই হাজার ৮৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৪ হাজার ৩৭৯ জনে।

শনিবার (১৩ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮২৭ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৪ হাজার ৩৫ জনের। সারা দেশে ৫৯টি পুরোনোসহ ল্যাবে ১৬ হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৯৬০ জনের। মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ, ১১ জন নারী। ১৯ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগের চারজন, বরিশাল বিভাগের চারজন, সিলেট বিভাগের দুইজন, খুলনা ও রংপুর বিভাগের একজন করে।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছয়জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৪৯৬ জনকে। বর্তমানে আইসোলেশনে আছে ১৪ হাজার ৫৬৯ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

দেশে করোনায় আজও ৪৪ জনের মুত্যু, শনাক্ত ২৮৫৬

আপডেট টাইম : ০৩:০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০