ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ভারত-চীন সংঘাতের ‘শান্তিপূর্ণ সমাধানে’ আশাবাদী যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়েছে ভারত ও চীন।

গতকাল মঙ্গলবার দুই পক্ষের মধ্যে কোনও গোলাগুলি না হলেও লাঠি ও পাথর দিয়ে মারামারি হয়, যাতে এক কর্মকর্তাসহ অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। তাতে দেড় মাসেরও বেশি সময় ধরে চলা অস্থিরতা আরও তুঙ্গে উঠলো। এই পরিস্থিতি ভারত ও চীন কাটিয়ে উঠবে আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের রাজ্য বিভাগের এক মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, ‘এই পরিস্থিতি স্বাভাবিক করার ব্যাপারে মতপ্রকাশ করেছে ভারত ও চীন। বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান সমর্থন করি আমরা।’

ওই মুখপাত্র বলেছেন, বর্তমান পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যক্ষণ’ করছিল যুক্তরাষ্ট্র। ভারতের নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দিয়েছে তারা, ‘তাদের পরিবারের প্রতি রইলো আমাদের সমবেদনা।’

মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভারত ও চীনের মধ্যস্থতাকারী হতে প্রস্তুত আছেন তিনি। যদিও তার প্রশাসন ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি। সীমান্ত পরিস্থিতি নিয়ে গত ২ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপ করেছিলেন ট্রাম্প।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ভারত-চীন সংঘাতের ‘শান্তিপূর্ণ সমাধানে’ আশাবাদী যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০৯:০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০