ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

খুলনায় একদিনে করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

খুলনা ব্যুরো: খুলনায় করোনার উপসর্গ নিয়ে শুক্রবার ৬ জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, খুলনার খালিশপুরের কাশিপুর এলাকার মৃত আব্দুল গনি সরদারের স্ত্রী জরিনা বেগম বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে করোনা সন্দেহে ভর্তি হন। সেখানে সকাল ১০টা ১০ মিনিটে তিনি মারা যান। রূপসার খাজাডাঙ্গার মৃত আরশাদ আলীর ছেলে মো. আলী বৃহস্পতিবার রাত ১টা ৪০ মিনেটে ভর্তি হন। শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

তারা আরো জানান, চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় কার্ত্তিক নামের একজন মারা যান। তিনি নড়াইল জেলার কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের মৃত নিতাইয়ের ছেলে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কার্ত্তিক (৪০) নামে ওই যুবক বৃহস্পতিবার সন্ধ্যা পৌঁনে ৭টায় খুমেক হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন।
অন্যদিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে জামসেদ আলম (৬০) নামে একজন শুক্রবার দুপুর সোয় ২টায় খুমেক হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় তিনি মারা যান। তিনি খুলনা মহানগরীর ৫ নম্বর ঘাট এলাকার মো. আহমদের ছেলে।

এ ছাড়া জ্বর ও শ্বসকষ্ট নিয়ে রুমা বেগম (৩৫) নামে এক নারী বৃহস্পতিবার সন্ধ্যা পৌঁনে ৭টায় খুমেক হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর সোয়া ২টায় তিনি মারা যান। তিনি যশোর জেলার অভয়নগর উপজেলার বাবুল ফারাজীর স্ত্রী।

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নাসিম আহমেদ (৬০) দুপুর ৩টায় খুমেক হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌঁনে ৪টায় তিনি মারা যান। তিনি নগরীর মহম্মদনগর এলাকার মফিজউদ্দিন আহমেদের ছেলে।

করোনাভাইরাস পরীক্ষা করার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

খুলনায় একদিনে করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

আপডেট টাইম : ১০:০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০