ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

খুলনায় ডা. রকিব হত্যার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি: খুলনায় ডা. আব্দুর রকিব খান হত্যার প্রতিবাদ এবং হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২১ জুন) দুপুরে সদর হাসপাতাল চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. রাশেদ আল মামুন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আয়ুব আলী, মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থসহ চিকিৎসক, সেবিকা ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এ সময় বক্তারা ডা. আব্দুর রকিব খান হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর, চিকিৎসক সুরক্ষা আইন এবং হত্যা সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পরে ডা. রকিবের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ১৫ জুন খুলনা বিএমএর আজীবন সদস্য বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ ডা. আব্দুর রকিব খান (৫৯) তার হাসপাতালে কর্তব্যরত ছিলেন। তাকে চিকিৎসা নেওয়া রোগীর স্বজনরা কৌশলে বাইরে ডেকে মারধর করেন। পরে ক্লিনিকের স্টাফরা তাকে প্রথমে গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রতে (আইসিইউ) ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৬ জুন দুপুরে দ্রুত তাকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

খুলনায় ডা. রকিব হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ১০:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০