ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

ডিএনসিসি মার্কেটের আইসোলেশন সেন্টারের দায়িত্বে সেনাবাহিনী

ডেস্ক:ঢাকার মহাখালীতে ছয় তলাবিশিষ্ট ডিএনসিসি মার্কেটের গ্রাউন্ড ফ্লোর থেকে ৫ তলা পর্যন্ত ১০০০ শয্যার একটি আইসোলেশন সেন্টার সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত হবে। বিভিন্ন হাসপাতাল থেকে রেফার হয়ে আসা করোনাপজেটিভ সাধারণ রোগীদের এই আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হবে। ভর্তি রোগীর অবস্থার অবনতি বা উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে নিকটস্থ বিশেষায়িত হাসাপাতালে স্থানান্তর করা হবে। ডিএনসিসির মেয়র এই আইসোলেশন সেন্টারের কর্মকাণ্ড তত্ত্বাবধান করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল পদবীর কর্মকর্তা এ প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। ওই আইসোলেশন সেন্টারের সু-ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও প্রশাসনিক কর্মকর্তার সমন্বয়ে একটি কোর গ্রুপ নিয়োগ করবে সশস্ত্র বাহিনী। আইসোলেশন সেন্টারটি পরিচালনার জন্য অবশিষ্ট প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হবে। আইসোলেশন সেন্টারের প্রশাসনিক ব্যবস্থা ও সার্বিক নিরাপত্তা সশস্ত্র বাহিনী কর্তৃক নিশ্চিত করা হবে। এই আইসোলেশন সেন্টার চালু করার প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত নেওয়া হচ্ছে।
ওই ডিএনসিসি মার্কেটের ষষ্ঠতলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৫০টি আইসিইউ বেডসহ ৩০০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হচ্ছে। হাসপাতাল থেকে প্রয়োজনে সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত আইসোলেশন সেন্টারে প্যাথলজি ল্যাব ও আইসিইউ সহায়তা দেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

ডিএনসিসি মার্কেটের আইসোলেশন সেন্টারের দায়িত্বে সেনাবাহিনী

আপডেট টাইম : ০৯:৪৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০