ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

মানবদেহে দ্বিতীয় ধাপে চীনের করোনার টিকা পরীক্ষা শুরু

আন্তর্জাতিক ডেস্ক : মানবদেহে দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের সম্ভাব্য টিকা পরীক্ষা শুরু করেছেন চীনা গবেষকরা। রোববার চায়নিজ অ্যাকাডেমি অব মেডিক্যাল সায়েন্সেসের ইনস্টিটিউট অব মেডিক্যাল বায়োলোজি (আইএমবিসিএএমএস) জানিয়েছেন, টিকার কার্যকারিতা ও সুরক্ষা মূল্যায়নের জন্য এই পরীক্ষা চালানো হচ্ছে।

বিশ্বজুড়ে ডজনখানেক টিকা মানবদেহে পরীক্ষার বিভিন্ন পর্যায়ে রয়েছে। এমন সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে করোনাভাইরাস মহামারির গতি বাড়ছে এবং ‘বিশ্ব এখন নতুন ও বিপজ্জনক পর্যায়ে।’ এখন পর্যন্ত কোনও টিকার পরীক্ষা চূড়ান্ত ধাপ অতিক্রম করেনি। টিকা বাজারে ছাড়ার জন্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন পেতে শেষ পর্যায় অর্থাৎ তৃতীয় ধাপের পরীক্ষায় সফল হতে হয়।

আইবিএমসিএএমএস শনিবার দ্বিতীয় ধাপে মানবদেহে টিকার পরীক্ষা শুরু করেছে। এটি চীনা বিজ্ঞানীদের সম্ভাব্য ষষ্ঠ টিকা, যা মানবদেহে পরীক্ষার পর্যায়ে রয়েছে। রোববার বিজ্ঞানীরা সামাজিক মিডিয়ায় বলেছেন, চলমান টিকার প্রথম ধাপে মানবদেহে প্রয়োগ করা হয়েছিল মে মাসে, অংশ নিয়েছিল ২০০ স্বেচ্ছাসেবী।

দ্বিতীয় ধাপের পরীক্ষা নির্ধারণ করবে এর মাত্রা এবং একজন সুস্থ মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা বাড়ায়। আইএমবিসিএএমএস বলেছে, তাদের আশা করোনাভাইরাসের জন্য প্রস্তুত করা টিকা প্ল্যান্টে এ বছরই কোনও একটি টিকা উৎপাদন শুরু হবে।

সূত্র: জাকার্তা পোস্ট, রয়টার্স, আল জাজিরা

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

মানবদেহে দ্বিতীয় ধাপে চীনের করোনার টিকা পরীক্ষা শুরু

আপডেট টাইম : ১২:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০